ইশার কাছেই হাত পাতল নি’র্লজ্জ কৃষ্ণা! শাশুড়িকে আর ক্ষমা করবে না পর্ণা!

নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) হল এমন একটি ধারাবাহিক যা দীর্ঘদিন ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের ব্যাপক পছন্দের, ধারাবাহিকে একান্নবর্তী পরিবারের গল্প দর্শকদের প্রথম দিন থেকেই মন জয় করে এসেছে। তাইতো প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিক টিআরপি তালিকায় বা’জিমাত করে চলেছে।

ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে হঠাৎ করেই বর্ষার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে কৃষ্ণা। বর্ষা এবং পিকলুর মধ্যে দূরত্ব তৈরি করতে তার এই ফন্দি। আসলে পর্ণা চায় পিকলু আর বর্ষা দুজনে একসঙ্গে থাকুক, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু জামাই হিসেবে পিকলুকে একেবারেই পছন্দ নয় কৃষ্ণার। সেই কারণেই এই বিয়ে আটকাতে কৃষ্ণা নিজের পছন্দের পাত্রের সঙ্গে বর্ষার বিয়ে ঠিক করেছে। এদিকে বর্ষাও বাড়িতে জানিয়েছে সে পিকলুকে পছন্দ করে।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Neem Phuler Modhu Today episode 7 October, নিম ফুলের মধু আজকের পর্ব ৭ অক্টোবর, নিম ফুলের মধু আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ৮ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 8 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বর্ষার মুখে এই কথা শুনে তো বাড়ির প্রত্যেককেই বেশ খুশি হয়ে গিয়েছে। পিকলুর মতো ছেলে সত্যি হয় না। পর্ণার ভাই বলে বেশ অনেকদিন ধরেই বাড়িতে রয়েছে সে। বাবা মা মারা যাওয়ার পর থেকে পিকলু তার দিদি শ্বশুরবাড়িতে রয়েছে। তাই পিকলু কেমন ছেলে সেই ধারণা আছে বাড়ির প্রত্যেকের। তাই পিকলু সাথে বর্ষার বিয়ে দিতে কারোরই আপত্তি নেই। একমাত্র কৃষ্ণা পিকলুকে জামাই হিসেবে পছন্দ নয়। আর বাড়ির প্রত্যেকের মিলে ঠিক করে এরই মধ্যে বর্ষা পিকলুর বিয়ের আয়োজন করা হবে। তবে পুজোর মাসে যেহেতু বিয়ে হয়না তাই রেজিস্ট্রির মাধ্যমে বর্ষা পিকলুর বিয়ে দেওয়া হবে।

কৃষ্ণা এসব কিছুই মেনে নিতে পারে না। সেই রাগে নিজের ঘরে চলে যায় এবং ভাবতে থাকে কি করে এই ঘটনা আটকানো যাবে। কি করে বর্ষার জীবন থেকে পিকলুকে সরিয়ে দেওয়া যায়। পর্ণা ইচ্ছে করে তার ভাইকে বর্ষার গলায় ঝুলিয়ে দিচ্ছে। এটাই ভাবতে থাকে কৃষ্ণ বারবার। হঠাৎ তার মাথায় আসে ইশার নাম। ইশা পারে একমাত্র পর্ণাকে আটকাতে। তাই বাধ্য হয়ে ইশাকে ফোন করে কৃষ্ণা। কৃষ্ণা ভাবে নিজের মেয়ের ভালো করতে যদি তাকে খারাপ হতে হয় তাহলে সে হবে। এর পর ইশাকে ফোন করে। প্রথমে কৃষ্ণার ফোন দেখে ইশার সন্দেহ হয়। তারপর ফোনটা ধরে সে। কৃষ্ণা ইশাকে দেখা করতে বলে। আর কথা দেয় এই বিষয়ে কেউ কিছু জানবে না। এ কথা শুনে ইশা দেখা করতে রাজি হয়ে যায়।

আরও পড়ুন: রুদ্রর নিশানায় দীননাথ! শয়তানি ঘোচাতে হাজির হল ফুলকির ভূত!

এবার দেখা যায় সবাই মিলে বর্ষার বিয়ের জন্য কেনাকাটি করে এসেছে। আর ঠিক তখনই মন্দিরে যাওয়ার নাম করে বেরিয়ে যায় কৃষ্ণা ইশার সঙ্গে দেখা করতে। পরের দিন ঠিকই সবাই মিলে বর্ষা পিকলু বিয়ের আয়োজন শুরু করে দেয়। গায়ে হলুদ থেকে শুরু করে সব নিয়ম পালন হবে শুধুমাত্র বিয়েটা হবে আইনিভাবে। এবার দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত বর্ষা পিকলু এক হতে পারে কিনা।

Back to top button