পুজোর প্যান্ডেলেই প্রেমের সূত্রপাত! নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋতব্রত!

বর্তমান প্রজন্মের টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। থিয়েটার জগৎ থেকে উঠে আসা ঋতব্রত ইতিমধ্যে বিভিন্ন ছবি অভিনয় করেছেন অভিনেতার বাবা জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। তবে বাবার পরিচিতি ছাড়াও নিজের অভিনয়ের মাধ্যমে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন ইন্ডাস্ট্রিতে।
ঋতব্রতর অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম হলো ওপেন টি বায়োস্কোপ, রক্ত রহস্য, গোয়েন্দা জুনিয়র, জেনারেশন আমি ইত্যাদি। এছাড়াও হইচই এর বেশি কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা। বড় পর্দায় কাজ করার পাশাপাশি নিয়মিত থিয়েটারে অভিনয় করেন ঋতব্রত।
অভিনেতার কর্মজীবনে যতটা চর্চা হয়ে থাকে ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই চর্চা হয়ে থাকে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের মধ্যে কৌতুহলটা বেশি থাকে অভিনেতা-অভিনেত্রীরা ব্যক্তিগত জীবনে কি করছেন কোথায় থাকেন কার সঙ্গে তাদের সম্পর্ক পড়াশোনা কতদূর এই সমস্ত জানতে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ একটুখানি বেশি।
প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা ঋতব্রত
তেমনই ঋতব্রত জীবন নিয়েও চর্চা চলতে থাকে সোশ্যাল মিডিয়াতে। অভিনেতার সঙ্গে একাধিকবার বিভিন্ন অভিনেত্রী এটা নাম জড়িয়েছে। যেমন অভিনেতার একটি ছবিতে নায়িকা অনুসূয়ার সঙ্গে একাধিকবার তার ছবি দেখে দর্শকমহলে কানাঘুষো অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। সে কথাও জানা গিয়েছে তবে এবারে উঠতি নায়িকাকে মন দিলেন ঋতব্রত।
আরও পড়ুন: কপাভাতির ঔষধে লাটে উঠলো বিয়ে! ২৫ কিলো হীরের ফাঁদে কুপোকাত পি.আর.কে!
জানা যাচ্ছে বর্তমানে কোন রকম স্থায়ী সম্পর্কে জড়াতে চান না ঋতব্রত তাই জন্য নিজেকে এখনো সিঙ্গেল বলেই দাবি করেন তবে সেই সিঙ্গেলের তকমা খুজছিল। মন দিলেন নবাগতা নায়িকাকে। আসলে একটি ছোট ছবির জন্য উঠতি অভিনেত্রী রানী চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। ছবির নাম ‘লাভ প্রেম রিলোডেড’। পরিচালনায় সায়ন বসু চৌধুরী। প্রযোজনায় ‘মুভিং রিল এন্টারটেইনমেন্ট’। সেখানেই তাদের বন্ধুত্ব ও প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে। ঋতব্রত, রানী ছাড়া গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ও অনির্বাণ মুখোপাধ্যায়।

