ভয় দেখাতে গিয়ে নিজেই ইঁদুরের মতন গর্ত থেকে বেরিয়ে এল ইশা! হাতেনাতে ইশাকে ধরে ফেলল পর্ণা!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্নার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে নিজের কুকর্মের জন্য ফেঁসে গিয়ে ইশা পড়েছে মহা বিপদে। পুঁটি পুলিশের কাছে সবকিছু জানিয়েছে। তারজন্যই পুলিশ ইশাকে ধরার জন্য খোঁজাখুঁজি করছে। পুলিশের ভয়ে তো ইশা পালিয়েছে। কিন্তু পালিয়ে কোথায় লুকিয়েছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। পর্ণা তো ইশাকে খুঁজে বের করতে সবরকম চেষ্টা করছে। এমনকি সৃজনের বড়দা এবং বড় বৌদিকেও থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও মুখ খোলে না।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 15 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ইশার খোঁজে আবারও থানায় এসেছে পর্ণারা। কিন্তু পুলিশ এখনো ইশার কোন খোঁজ পায়নি। এদিকে থানায় দুজন লোককে ধরে আনে অফিসার। তারা একটি পোড়া বাড়িতে নেশা করতে গিয়ে ধরা পড়ে। তাদের কথা অনুযায়ী সেই পোড়া বাড়িতে ভূত রয়েছে। তাই জন্য তারা এখন আর সেখানে যায় না। আর এই ভূতের কথা শুনেই খটকা লাগে পর্ণার সে ওই ছেলে দুটিকে জিজ্ঞাসা করে এই ভূতের উপদ্রব কবে থেকে। তারা বলে কয়েকদিন ধরে এই সমস্যা হচ্ছে, তখনই পর্ণার সন্দেহ হয়। সে নিজেই পুলিশ নিয়ে যায় ওই পোড়াবাড়িতে খোঁজখবর করতে।
ইশাকে ফাঁদে ফেলতে পর্ণার নতুন প্ল্যান
যদিও সেখানে কিছু খুঁজে পায়না পর্ণারা। তাই বাধ্য হয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে সৃজনের মা তো ভীষণ চিন্তায় পড়ে যায়। তারপর পর্ণা সমস্ত কিছু খুলে বলে। আর পর্ণা বলে ওই পোড়ো বাড়িতেই কোন একটা রহস্য রয়েছে। সেটাই দেখতে হবে কারণ সেখানে অনেক সন্দেহজনক জিনিসপত্র লক্ষ করেছে পর্ণা। কোলড্রিংসের বোতল পড়ে থাকতে দেখেছে, খাবারের প্যাকেট দেখেছে তাই তার মনে হয় ইশা ওই পোড়ো বাড়িতেই রয়েছে। এবারে ইশার চালেই ইশাকে বাজিমাত করতে হবে।
আরও পড়ুনঃ রায়ানের সমস্ত প্ল্যান ভেস্তে দিল পারুল! পালাতে গিয়ে ধরা পড়তেই ভয়ংকর কান্ড ঘটাল দাদু!
এরপর পর্ণা একজন নর্তকী সেজে ওই পোড়ো বাড়িতে যায় ইশাকে ভয় দেখাতে। কারণ ওই পোড়ো বাড়িতে একজন নর্তকীর অস্বাভাবিক মৃ’ত্যু হয়েছিল। আর সেই ভয় দেখিয়েই ইশাকে নিজের জালে ফাঁসাবে পর্ণা। এরপর পর্ণা একজন মৃত নর্তকী সেজে ঈশাকে ভয় দেখাতে থাকে। ইশা তো সত্যিকারের ঘটনা ভেবে ভয় পোড়ো বাড়ি থেকে পালাতে থাকে। আর পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এসে ইশা পড়ে পুলিশের মুখে। এদিকে ইশা বুঝতে পারে সমস্তটাই থাকে ফাঁদে ফেলার জন্য করা হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

