রায়ানের সমস্ত প্ল্যান ভেস্তে দিল পারুল! পালাতে গিয়ে ধরা পড়তেই ভয়ংকর কান্ড ঘটাল দাদু!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পারুল বসু বাড়িতে যাওয়ার পর সবাই তার সঙ্গে সুন্দরভাবে আলাপ করে নিয়েছে। কিন্তু পারুল তো ভয়ে রয়েছে যদি রায়ান এসে দাদুর সামনে পারুলের নামে নালিশ করে সেই জন্য। তাই জন্য পারুল বাড়ির সবাইকে বলে তাড়াতাড়ি ঐ বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রায়ান কয়েকদিন আগেই এই গ্রামে এসে একটি লাল ফুল যুক্ত ক্যাকটাস গাছ কিনেছিল। সেই গাছটা খুঁজে না পাওয়ায় সে বাড়ি মাথায় করে তুলেছে। এরপর তাদের বাড়ির দুজন কাজের লোক এসে তাকে জানায় পারুল ঘর পরিষ্কার করেছে তাই পারুল জানতে পারে সেই গাছ কোথায়।

Bengali serial

এর পরে রায়ান নিজের গাছের খোঁজ করতে পারুলের পিছন পিছন যায়। পারুলকে তার গাছের কথা জিজ্ঞাসা করার পর পারুল বলে যে এই গাছ জল না দেওয়ার জন্য সেই গাছ এতদিনে মরে ভূত হয়ে গিয়েছে। জল না দেওয়ার জন্য গাছ মরে গেছে তাই পারুল সেই গাছ ফেলে দিয়েছে। কিন্তু রায়ান পারুলের কোন কথাই শুনতে চায় না। সে বলে যেখান থেকে হোক পারুল যেন তার সেই গাছ এনে দেয়। এরপর পারুল যেখানে ময়লা ফেলেছিল সেখানে গাছের খোঁজ করতে যায়। সেখানে গিয়ে গাছ খুঁজতে খুঁজতে পরে মহা বি’পদে। পারুল এবং তার ভাইয়ের উপরে আক্রমণ করে কয়েকটি গুন্ডা।

এদিকে বাড়িতে রায়ানের দিদি দিদি কিভাবে পালাবে সেটাই মা এবং পিসিকে বলতে থাকে রায়ান। রায়ানের মা প্রথমে রাজি না হলেও রায়ান খুব সাহস দেয় আর মাকে বোঝাতে থাকে। রায়ান কিছুতেই চায় না এই গ্রামে তার দিদির বিয়ে হোক। প্ল্যান মতন রায়ান শিরিনকে আনতে যায়। আর তখনই পারুলের উপর যে গুন্ডারা আক্রমণ করেছিল তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় রায়ান। রায়ানকে দেখে তো অবাক হয়ে যায় পারুল।

আরও পড়ুনঃ “ওনার কথা শোনার পর আমি যে মেয়ে সেটা ভাবতে ঘেন্না হয়”- সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন তনিমা সেন!

ধারাবাহিকের আজকের পর্বে কি ঘটতে চলেছে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রায়ান তার দিদি রুকুকে নিয়ে বসু বাড়ি থেকে প্ল্যান মতই পালাতে যাচ্ছিল। প্ল্যান অনুযায়ী তার দিদি রায়ানের এক বন্ধু শিরিনের বাড়িতে থাকবে। তারপর সেখান থেকে চলে যাবে বিদেশে। সেই মতোই তারা রাতের অন্ধকারে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠিক তখনই গাছের আড়াল থেকে পারুল তাদের দেখে নেয় এবং পারুল চিনতে না পেরে তাদের চোর ভেবে ভুল করে। আর তখনই পারুল ছুটে এসে দুজনকে চেপে ধরে চোর চোর বলে বাড়ির সবাইকে ডাকতে থাকে। এবারে দেখার অপেক্ষায় কি হয়।

Back to top button