নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো রাই!

যারা যত বেশি সৎ পথে চলে এবং সব সময় সৎ চিন্তা ভাবনা নিয়ে সুদৃঢ় চরিত্র বজায় রাখার চেষ্টা করে, তারাই বেশিরভাগ ক্ষেত্রে অসৎ ব্যক্তিদের দ্বারা আহত হয়। আর ঠিক এমনই মর্মান্তিক ঘটনা ঘটছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের সাথে। বর্তমানে নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করতে ব্যস্ত রাই।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইকে সারা জীবনের মতন অনির্বাণের থেকে আলাদা করার জন্য নীলাঞ্জনা ইচ্ছে করে তার দিদির কিছু ছবি বিকৃত করে ফুলশয্যার উপহার হিসেবে অনির্বাণের হাতে তুলে দেয়। সেগুলো দেখে রাইকে ভুল বোঝে অনির্বাণ। ভুল বোঝাবুঝি এতটাই তীব্র হয় যে এক কাপড়ে বাড়ির ছেড়ে নিজের বাপের বাড়িতে এসে হাজির হয় নায়িকা।

Bengali serial

মিঠিঝোরা আজকের পর্ব ১৯ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 19 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই চুপ করে বসে থাকেনি। শেষ রোজা চলে যায় নিজের বোনের শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে সে কথা বলে শৌর্যর সাথে। শৌর্য প্রথমে বুঝতে না পারলেও যখন ছবিগুলো তাকে দেখানো হয় তখন রীতিমতো আকাশ থেকে পড়ে সে। শৌর্য বারবার বলে, এমন জঘন্য প্রতিশোধ সে কোনদিনও নিতে পারবে না। তার পক্ষে এসব করা অসম্ভব।

কিন্তু রাই শৌর্যর বলা একটা কথাও বিশ্বাস করতে চায় না। কারণ তার চোখে একমাত্র শৌর্যই এমন ব্যক্তি যে এসব করতে পারে। অন্যদিকে অনির্বাণের মা সোহিনী রাইয়ের মা নন্দিতাকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয়। এরপর রাই বাড়ি ফিরতেই তাকে মারধোর সাপ সাপান্ত করা শুরু করে নন্দিতা। সে বলে, রাই মরে গেলে তাদের পরিবারের থেকে বোঝা হালকা হবে।

আরও পড়ুন: কাজের অভাব হলেও করবেন না অন্তরঙ্গ দৃশ্য, পড়বেন না ছোট পোশাক! জানালেন শ্বেতা ভট্টাচার্য

স্রোতের কথা বিশ্বাস করলো না অনির্বাণ

এদিকে স্রোত চলে আসে অনির্বাণের কাছে। সে নানা রকম ভাবে অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা তার দিদির পক্ষে করাটা অসম্ভব। সে কোনদিনও এমন নোংরা কাজ করতে পারে না। আর যদি সে এরকম কোন কাজ করত তাহলে কি ফটো তুলত? আজকাল তো এরকম হরদম হয়েই থাকে। অনির্বাণের উচিত রাইয়ের পাশে দাঁড়ানো। অনির্বাণ নিজের যেতে অনড় থাকে। সে কোন ভাবেই স্রোতের কোন কথাকে গুরুত্ব দেয় না। বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় স্রোত।

 

Back to top button