‘আমি আর অভিনয় করব না, ১০ বছর পর…’ অভিনয় ছেড়ে দেবেন মিমি চক্রবর্তী? আগামী জীবন নিয়ে বিরাট সিদ্ধান্ত! কি করতে চান অভিনেত্রী?

জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মানেই একের পর এক হিট ছবি আর সাহসী চরিত্রে অনবদ্য উপস্থিতি। টলিউডে নিজের জায়গা বহুদিন আগেই পাকা করে ফেলেছেন তিনি। গত বছর পুজোয় মুক্তি পাওয়া রক্তবীজ ২ ছবিতে তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই আলোচনার কেন্দ্রে ছিল নায়িকার বিকিনি লুক। সেই লুক মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে প্রবল সাড়া ফেলে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সর্বত্রই চলেছিল মিমিকে নিয়ে আলোচনা।

শুধু তাই নয়, মিমির ঝুলিতে রয়েছে একাধিক নতুন কাজ। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। ভিন্ন স্বাদের এই ছবিটি নিয়েও আগ্রহের শেষ নেই দর্শকদের মধ্যে। সব মিলিয়ে মিমির কেরিয়ার এখন চূড়ান্ত শিখরে রয়েছে বলাই যায়। একের পর এক সফল কাজ আর জনপ্রিয়তা দেখে অনেকেই ভাবছেন এই সময়েই কি নায়িকা নিজের ভবিষ্যৎ নিয়ে এমন বড় সিদ্ধান্তের কথা ভাবছেন।

সম্প্রতি ইন্ডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমির একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল আজ থেকে দশ থেকে পনেরো বছর পর যদি তিনি অভিনয় না করেন তাহলে কী করবেন। এই প্রশ্ন শুনেই কোনও দ্বিধা না রেখে মিমি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তখন আর অভিনয় করবেন না। তাঁর সোজাসাপ্টা কথায় অভিনয় করব না আমি দশ বছর পর। এই মন্তব্যে অনেকেই অবাক হলেও নায়িকার আত্মবিশ্বাসী মনোভাব নজর কেড়েছে।

এর আগেও মিমি ছবি প্রমোশন নিয়ে নিজের আলাদা মত প্রকাশ করেছিলেন। তাঁর মতে দর্শক যা দেখার তা নিজের ইচ্ছাতেই দেখবেন। অতিরিক্ত প্রমোশন করে বিশেষ লাভ হয় না বলে মনে করেন তিনি। বড় বড় হোর্ডিং পোস্টার ট্রেলার বা টিজার যদি আকর্ষণীয় হয় তাহলেই দর্শকের নজর যাবে। মিমির কথায় ছবির গান ট্রেলার পোস্টারই আসল প্রচার মাধ্যম।

আরও পড়ুনঃ মিঠির অনাকাঙ্ক্ষিত মাতৃত্ব নিয়ে কমলিনীদের গোপন পরিকল্পনা! মেয়ের হবু সন্তানকে নিয়ে কি করতে চলেছেন নায়িকা? দুর্ধর্ষ আজকের পর্ব

মিমি আরও বলেন যে বেশি প্রমোশন মানেই প্রোডাকশন ভ্যালু বাড়ানো আর খরচ বাড়ানো। সেই খরচ বাড়িয়ে দেওয়ার কোনও প্রয়োজন তিনি দেখেন না। তাঁর বিশ্বাস বেসিক প্রমোশনই যথেষ্ট। এই স্পষ্টভাষী মন্তব্য আর ভবিষ্যৎ পরিকল্পনা মিলিয়ে মিমি আবারও প্রমাণ করলেন তিনি শুধু পর্দার তারকাই নন বাস্তব জীবনেও নিজের সিদ্ধান্তে অটল এক শক্তিশালী নারী।

Back to top button