শ্রীনন্দার পোশাক নিয়ে ‘মম পিসি’র খোঁচা! ‘১ ইঞ্চি বু’কের খাঁজ নিয়ে যদি ওনার সমস্যা হয়, তাহলে…’- সোজাসাপটা ভাষায় পিসির মুখে জবাব ছুড়ে মা’রলেন অভিনেত্রী! মুগ্ধ নেট পাড়া!

শ্রীনন্দা শঙ্কর দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ও অকপট স্বভাবের জন্য জনপ্রিয়। কিছু বাংলা ছবিতে অভিনয়ের পর এখন তিনি মূলত ভ্লগিং এবং নিজের মতো করে জীবনযাপন নিয়েই ব্যস্ত। ছোটবেলা থেকেই সাধারণ জীবনেই বেড়ে উঠেছেন তিনি। বহু বছর ধরেই কলকাতার বাইরে থাকেন এবং শঙ্কর পরিবারের ঐতিহ্য বা পরিচিতি নিয়ে কখনও মাতামাতি করেন না। নিজেকে কখনও তারকা বলে ভাবেন না এবং নিজের মত করে বাঁচাটাকেই গুরুত্ব দেন।

সম্প্রতি তিনি একটি কালো পোশাকে ছবি এবং ভিডিও পোস্ট করেন যা ছিল সাহসী হলেও ভীষণ রুচিসম্মত। প্রশংসার পাশাপাশি উড়ে আসে একগুচ্ছ ট্রোল। এক ট্রোলারকে জবাব দিতে গিয়ে শ্রীনন্দা জানান, তাঁর মায়ের এই পোশাক খুবই পছন্দ হয়েছে। তার মধ্যেই আরেকজন মন্তব্য করে বসে যে মম পিসি নাকি রেগে যাবেন। মম পিসি বলতে যে মমতা শঙ্করই, তা স্পষ্টই। বহুবার নারীদের পোশাক নিয়ে মমতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, আর সেই প্রসঙ্গ টানাতেই ক্ষুব্ধ হন শ্রীনন্দা।

অভিনেত্রী স্পষ্ট ভাষায় জবাব দেন যে প্রতিটি পরিবারে সব মানুষ একইরকম হয় না। কাউকে তিনি কখনও কারও সঙ্গে তুলনা করেননি, তাই তাঁকেও যেন অন্য কারও বিচার দিয়ে ঠোকাঠুকি করা না হয়। তিনি প্রশ্ন তোলেন, তিনি কোনওভাবে কারও ক্ষতি করেছেন কি না। তাঁর বক্তব্য, যদি তাঁকে নারীবিরোধী কিছু করতে কেউ না দেখে থাকেন, তবে কেন তিনি দায়ী হবেন অন্যের কথার জন্য। নিজের পোস্টে তিনি লেখেন যে একজন কনটেন্ট নির্মাতা হিসেবে সম্মান পাওয়ার অধিকার তাঁর আছে এবং দর্শকদেরও ভাল দর্শক হওয়ার চেষ্টা করা উচিত।

শ্রীনন্দা আরও বলেন, কারও পোশাকে এক ইঞ্চি ক্লিভেজ দেখেই যদি মানুষের অস্বস্তি হয়, তবে সমস্যা তাঁর নয়। চাইলে কেউ তাঁর কনটেন্ট না দেখার সিদ্ধান্তও নিতে পারেন। পরিবারের নাম ছুড়ে তাঁকে অপমান করার চেষ্টা তিনি হাস্যকর বলে মনে করেন। তাঁর সাফ কথা, তিনি নিজেকে আলাদা একজন মানুষ হিসেবে দেখেন এবং পরিধানের ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।

আরও পড়ুনঃ ‘রামের আমলেও ধ’র্ষণ হত, রাবণ সীতাকে তুলে নিয়ে গিয়ে…’- ধ’র্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে বিস্ফোরক চিরঞ্জিত! অভিনেতার মন্তব্যে উত্তাল সমাজ মধ্যম!

এর আগেও শঙ্কর পরিবার নিয়ে মুখ খোলেন তিনি। মি টু প্রসঙ্গ উঠলে সোজাসাপ্টা ভাষায় বলেন, শঙ্কর পরিবারের সবাই একই রকম নন এবং অনেকেই থাকলে মি টুর অভিযোগে ফেঁসে যেতেন। আর তিনি কোনও অন্যায়ের ক্ষেত্রে পরিবার নয়, সত্যের পক্ষেই দাঁড়াতেন। শ্রীনন্দার সাম্প্রতিক মন্তব্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন মা তনুশ্রী শঙ্করও, যাঁর সমর্থন মেয়ের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

Back to top button