বিরাট দুঃসংবাদ! ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! খাদ থেকে ১৫০০ ফুট নিচে আছড়ে পড়ল দেহ! মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা!

বন্ধুদের সঙ্গে আনন্দ করতে বেরিয়েছিলেন কয়েকজন তরুণ-তরুণী। কিন্তু সেই সফরই মুহূর্তের মধ্যে পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় তাঁদের গাড়ি। দুর্ঘটনার খবর সামনে আসতেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক জনপ্রিয় তরুণ অভিনেতাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি SUV গাড়িতে করে কয়েকজন বন্ধু দাপোলি এলাকা থেকে সাতারার উদ্দেশে রওনা দিয়েছিলেন। প্রথমে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও কেউ গন্তব্যে পৌঁছাননি। ফোনেও যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর পুলিশের সাহায্যে শুরু হয় খোঁজ।

তদন্তে মোবাইল টাওয়ারের শেষ লোকেশন ধরে উদ্ধারকারী দল পৌঁছয় পোলাদপুর-মহাবালেশ্বর রোডের অম্বেনালী ঘাট এলাকায়। সেখানে গিয়ে দেখা যায়, প্রায় দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে রয়েছে গাড়িটি। গাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে, সেটি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। তদন্তকারীদের অনুমান, রাতের অন্ধকারে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর পাহাড়ি রাস্তায় নিরাপদে গাড়ি চালানো নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ আজও হলো না অনীক দত্তের শেষকৃত্য! স্থগিত রইল দাহকার্য! কিন্তু কেন? শেষকৃত্য না করার কারণ জানালেন পরিচালকের স্ত্রী!

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মারাঠি টেলিভিশনের তরুণ অভিনেতা মহেশ পওয়ার (Mahesh Pawar)। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। মারাঠি ধারাবাহিক ‘আপ্পি আমচি কালেক্টর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। মহারাষ্ট্রের এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মারাঠি বিনোদন জগৎ এবং তাঁর অনুরাগীরা।

Back to top button