আজও হলো না অনীক দত্তের শেষকৃত্য! স্থগিত রইল দাহকার্য! কিন্তু কেন? শেষকৃত্য না করার কারণ জানালেন পরিচালকের স্ত্রী!

বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রহস্যজনকভাবে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পরিচালক Anik Dutta-র। বুধবার দুপুরের এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে টলিপাড়া। পরিচালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালকের শেষকৃত্য আপাতত স্থগিত রাখা হয়েছে। বিদেশে থাকা মেয়ে ঐশীর কলকাতায় ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছেন, মেয়ের ফেরার পরই শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করা হবে। সূত্রের খবর, আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে শোনা গিয়েছিল, অনীক দত্তের মরদেহ নন্দনে নিয়ে যাওয়া হতে পারে। তবে পরে সিদ্ধান্ত বদলানো হয়। জানা গিয়েছে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ রাখা হবে কিংবদন্তি পরিচালক Satyajit Ray-এর বাড়িতে। সেখানেই সহকর্মী, অনুরাগী ও সংস্কৃতি জগতের মানুষেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।
এসএসকেএম হাসপাতালে হওয়া প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরুতর আঘাতের কথা। উপর থেকে পড়ে যাওয়ার ফলে তাঁর মাথায় মারাত্মক চোট লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এছাড়াও মাথার খুলির একাংশ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। শরীরের বিভিন্ন জায়গায়ও গুরুতর আঘাত ছিল, বিশেষ করে বুক, কোমর এবং পায়ের হাড়ে একাধিক ভাঙনের চিহ্ন মিলেছে।
আরও পড়ুনঃ ‘আমাকে লা’থি মেরে বের করে দেবেন…’ ‘আমি বাংলা মিডিয়ামে পড়েছি আর আমার মুখে ব্রণ আছে বলে আমাকে…’ পেশা থেকে ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে ইমন চক্রবর্তী!
পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলছেন। অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে টলিউডের বহু তারকা ও অনুরাগী শোকপ্রকাশ করেছেন।

