জি বাংলার পর্দায় আসছে নবরূপে নবদুর্গা! মায়ের কোন বিশেষ রূপে থাকছে রাই?

ঘনিয়ে এসেছে সময়। বছর পরে আবার বাপের বাড়ি ফিরছেন উমা। তার আর তার আগমনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে জায়গায় জায়গায়। আর দিন কয়েকের অপেক্ষা। মায়ের আসার আমেজ যেন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। অসুর শক্তির বিনাশ করে মর্তবাসীর মুখে হাসি ফোটাবেন মা মহিষাসুরমর্দিনী (Ma Mahisasurmardini)। এই আশাতেই বুক বেঁধেছেন সকল বাঙালিরা।
তবে পুজোর আগেই আসে মহালয়া। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছরে টেলিভিশনের মহালয়ায় দেখা যাবে বিরাট চমক। মহালয়াতেও জি বাংলা এবং স্টার জলসার মধ্যে দেখা যাবে ধুন্ধুমার লড়াই। জি বাংলার মহালয়ায় চলতি বছরে দেখা যাবে নবরূপে নবদুর্গাকে। ইতোমধ্যেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে নবরূপে নবদুর্গার প্রথম ঝলক। তাছাড়াও সামাজিক মাধ্যমের পাতায় নিজেদের মহালয়ার লুকের ছবি শেয়ার করেছেন তারকারা।
চলতি বছরের মহালয়ায় মা মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ঝলক। যা দেখে বেশ উৎসাহী দর্শকরা। তাছাড়াও জানা গেছে এই বছরের মহালয়ায় মা সরস্বতীর রূপে থাকবেন আলোর কোলে ধারাবাহিকের সোমু সরকার। মা লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে মালাবদল ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী ঋতু পাইনকে। তাছাড়াও মা সিদ্ধিদাত্রীর ভূমিকায় রয়েছেন সকলের প্রিয় ডায়মন্ড দিদি জিন্দাবাদের নায়িকা ডোনা ভৌমিক।
কাকে দেখা যাবে মহাদেবের রূপে?
শোনা যাচ্ছে এবার মহাদেবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জি বাংলার জনপ্রিয় নায়ক অভিষেক বসু। যাকে বর্তমানে ফুলকি ধারাবাহিকে রোহিতের ভূমিকায় দেখছেন দর্শকরা। তাছাড়া শ্রী কৃষ্ণের ভূমিকায় থাকতে পারেন নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস। এবছর মহিষাসুরের ভূমিকায় থাকবেন অভিনেতা অর্ণব চক্রবর্তী। তাছাড়াও জানা যাচ্ছে দেবী শৈলপুত্রীর রূপে দেখা যাবে খুদে শিল্পী ঋষিতা নন্দীকে। মা চন্দ্রঘণ্টার ভূমিকায় থাকবেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের নায়িকা মোহনা মাইতি।
আরও পড়ুন: দুইবার ফ্লপ খাওয়ার পরেও ফের দুপুরের স্লটেই নতুন মেগা আনছে জি! থাকছে চোখ ধাঁধানো জুটি!
মা দুর্গার কোন রূপে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে?
দেবী পার্বতীর রূপে দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে। অপরদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রোমো দেখে জানা গেছে দেবী ব্রহমচরিণী হচ্ছেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দেবী কুষ্মান্ডা রূপে থাকছেন ফুলকি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী দিব্যানি মন্ডল। দেবী স্কন্দমাতা হচ্ছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। অপরদিকে নিম ফুলের মধু খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা হচ্ছেন দেবী কাত্যায়নী। দেবী মহা গৌরী হচ্ছেন আলোর কোলের আলো অর্থাৎ স্বীকৃতি মজুমদার। দেবী গৌরী রূপে দেখা যাবে অভিনেত্রী শার্লি মোদককে। মিঠিঝোরা খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে দেবী কালরাত্রি রূপে। আসন্ন ২ অক্টোবর ভোর ৫টায় দেখা যাবে নবরূপে নবদুর্গা।
View this post on Instagram

