দুইবার ফ্লপ খাওয়ার পরেও ফের দুপুরের স্লটেই নতুন মেগা আনছে জি! থাকছে চোখ ধাঁধানো জুটি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে শুরু হচ্ছে একের পর এক মেগা সিরিয়াল। নতুন নতুন গল্প এবং ভিন্ন স্বাদের কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। সঙ্গে টলিপাড়ার জনপ্রিয় তারকাদের দুর্দান্ত অভিনয় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমানে জি বাংলার পর্দায় শুরু হয়েছে একটি প্রচলন। নতুন মেগা আসছে সন্ধ্যের নয়, বরং দুপুরের স্লটে।
সম্প্রতি কাজল নদীর জল ও অমর সঙ্গী, এই দুটি নতুন মেগা সিরিয়াল স্থান পেয়েছে দুপুরের স্লটে। যা রীতিমতো চমকে দিয়েছিল দর্শকদের। প্রসঙ্গত, কাজল নদীর জল ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা মৈনাক ব্যানার্জী, অরুণিমা হালদার ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর অমর সঙ্গী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে।
তবে নতুন মেগা সিরিয়াল, এত জনপ্রিয় তারকাদের নিয়ে সেই ধারাবাহিক কিনা দুপুরের স্লটে! কিন্তু কেন? এই প্রশ্নই উঠেছেন দর্শকদের মনে। সামাজিক মাধ্যমে এই বিষয়ে ট্রোলিংয়েরও শিকার হয়েছিল জি বাংলা। নেটিজেনদের অধিকাংশই প্রশ্ন তুলেছিলেন যেখানে সন্ধ্যার স্লটে পুরোনো মেগা সিরিয়ালগুলো টিআরপি তুলতে ব্যার্থ হচ্ছে, স্লট দখল করতে পারছে না সেখানে কেন সেই জায়গায় আনা হল না নতুন মেগা সিরিয়ালকে? কেন ৯:৩০ টার স্লটে আসছে না নতুন মেগা?
যদিও দর্শকদের এই প্রশ্নের উত্তর মেলেনি আজও। কিন্তু দুপুরের স্লটে নতুন ধারাবাহিক দেওয়ার ফলও হাতেনাতে পেয়েছে জি বাংলা। জনপ্রিয় তারকা এবং ধারাবাহিকে একের পর এক চমক আসার পরও টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি ধারাবাহিকগুলো। মেলেনি প্রত্যাশিত ফলাফল। টিআরপি তালিকায় কেবল ব্যর্থতাই পেয়েছে এই মেগা সিরিয়াল দুটি।
তবে শোনা যাচ্ছে ভুল থেকে শিক্ষা নেয়নি জি বাংলা। এবারও একই কান্ড করতে চলেছেন তারা। সংবাদ সূত্রে খবর, ফের নতুন মেগা সিরিয়ালকে ফের দুপুরের স্লটে দেখার সিদ্ধান্ত নিয়েছে জি। তাও আবার যে সে সিরিয়াল নয়, জনপ্রিয় তারকা জুটির ধারাবাহিক। জনপ্রিয় প্রযোজনার সংস্থার এই ধারাবাহিকটিকেও নাকে দুপুরে স্লটে দেবে জি, এমনটাই পরিকল্পনা করেছেন তারা। কিন্তু কেন? কোন ধারাবাহিক আসছে দুপুরের স্লটে?
আরও পড়ুন: মায়ের সংজ্ঞাটাই বদলে দিলো নন্দিতা! অনির্বাণের কথা শুনে কেন এমন করল সে?
কোন ধারাবাহিক আসতে চলেছে দুপুরের স্লটে?
সম্প্রতি জি বাংলার পর্দায় আসছে নীলাঞ্জনা সেনগুপ্তর নতুন প্রযোজনা সংস্থা নিনি চিনি’স মাম্মা প্রোডাকশনের নতুন ধারাবাহিক আনন্দী। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরাকে। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পেয়েছে পর্দায়। তারপরই থেকেই নতুন ধারাবাহিকের সময় এবং তারিখ জানার জন্য উৎসাহী হয়ে পড়েছেন দর্শকরা। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে আনন্দী। জানা যাচ্ছে, রাত ৯টা অথবা দুপুর ৩টায় আসতে পারে আনন্দী। তবে রাত ৯টার স্লটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ডায়মন্ড দিদি। শুভ বিবাহকেও দিচ্ছে দারুণ টক্কর। ফলত, আশঙ্কা করা যাচ্ছে দুপুর ৩টের স্লটে আসতে পারে আনন্দী। তবে এমনটা হলে আনন্দীর টিআরপি তালিকাতেও যে প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। এবার দেখার চ্যানেল কি সিদ্ধান্ত নেয়।

