“আঙুর ফল টক”! টিয়ারপি কমার অদ্ভুত কারণ দেখিয়ে সমালোচনার মুখে সোনামণি!

বাংলা ধারাবাহিক জগতে শুরু হওয়া নতুন কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Shubho Bibaho) ধারাবাহিকটি। শুরুর সময় থেকে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha) এবং অভিনেতা হানি বাফনা (Honey Bafna)। খুব বেশিদিন হয়নি ধারাবাহিকটি শুরু হয়েছে, এরই মধ্যে টিআরপিতে কামাল করে চলেছে প্রতি সপ্তাহতে।

ধারাবাহিকের গল্প এগোচ্ছে সাধারণ মধ্যবিত্ত ঘরের ডিভোর্সি মেয়ে সুধা এবং বড়লোক ব্যবসায়ী তেজের প্রেমের গল্প নিয়ে। কিভাবে সমাজের একটা পুরনো খারাপ ধারণা সাধারণ মানুষ পুষে রেখেছে এবং কিভাবে সেই ধারণা সকলের মন থেকে ঘোচানো যায় সেটাই এই ধারাবাহিকের মূল লক্ষ্য। ধারাবাহিকের শুরুতে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সুধা এবং তেজের চার হাত এক হয়েছে। সুধার অতীত জানার পরে তেজ সুধাকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে সুধার অতীতের সমস্ত ঘটনা যখন তেজের সামনে আসে এবং সুধার সততার প্রমাণ পেয়ে সুধার প্রতি হওয়া তেজের সমস্ত ভুল ধারণা কেটে যায় এবং আবারো সুধার কাছাকাছি আসতে থাকে তেজ। সমস্ত ভুল ধারণা কাটিয়ে যখন তেজ এবং সুধা কাছাকাছি আসতে থাকে ঠিক তখনই নতুন এক বিপদ এসে সামনে দাঁড়ায়।

sonamoni saha

ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করে প্রতি সপ্তাহেই। প্রতি সপ্তাহের প্রতিপক্ষকে হারিয়ে টিআরপি তালিকায় জায়গা দখল করে নেয়। তবে ইদানিং কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকটি একেবারেই ভালো ফলাফল করছে না। গত সপ্তাহে তো স্লট পর্যন্ত পায়নি। কিন্তু কেন এই অবস্থা হলো কেউ বুঝতে পারছিল না। কারণ বর্তমানে ধারাবাহিকে টানটান পর্ব দেখানো হচ্ছে। সম্প্রতি স্লট না পাওয়াতে কারণ হিসেবে সোনামণি অর্থাৎ গল্পের নায়িকা একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে সোনামণি লেখেন “নমস্কার বন্ধুরা, আমরা খবর পেয়েছি গত বুধবার, ১৩ই নভেম্বর, কেবল নেটওয়ার্ক এর টেকনিক্যাল সমস্যার জন্য প্রচুর দর্শক শুভ বিবাহের টেলিকাস্ট দেখতে পাননি। এবং শুধু ওইদিনই নয়, আমরা এটাও জানতে পেরেছি যে শেষ ২ মাসে অনেক জেলার অনেক মানুষই এই টেকনিক্যাল সমস্যার জন্য শুভ বিবাহ দেখতে পারেননি। সব বন্ধুদের কাছে অনুরোধ, যারা যারা এই অসুবিধার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন, তারা নিজের নাম, পোস্ট অফিস আর কেবল নেটওয়ার্ক এর নাম কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করবো কেবল নেটওয়ার্ক এর সাথে কথা বলে এই সমস্যার সমাধান করতে। এইভাবেই শুভ বিবাহের পাশে থাকুন, আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত। দেখতে থাকুন “শুভ বিবাহ “ রোজ রাত ৯ টা, শুধুমাত্র #StarJalsha”।

আর অভিনেত্রীর এই পোস্ট দেখে তো নেটিজেনদের একাংশ তাকে ট্রোল করতে শুরু করেছে। তার এই পোস্টকে বাহানা বলছে। আরও কতরকমের মন্তব্য করছে। মোটকথা এই পোস্ট করায় অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে অনেকে আবার জানিয়েছেন তাদের নেটওয়ার্ক প্রবলেমের কথা। যদিও টিআরপি ওঠা নামার জন্য এটাই আসল কারণ কিনা তা বোঝা যায়নি এখনই।

আরও পড়ুনঃ সম্পর্ক শুরুর আগেই ভাঙন! ঝিলিক গৌরবের মাঝে অবিশ্বাসের দেওয়াল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

Back to top button