ধসে পড়ছে তৃণমূলের ভিত! তৃণমূল থেকে সরে যাচ্ছেন একের পর এক তারকা! রাজ্যসভা ছাড়ছেন কোয়েল মল্লিক? লোকসভা ছাড়ছেন দেব?

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার দিল্লি ও কলকাতার রাজনৈতিক অন্দরে আলোচনা শুরু হয়, দলের কয়েকজন সাংসদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে চর্চা আরও বেড়ে যায়। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।

চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। রাজনীতিতে তাঁর প্রবেশকে দলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তাই শপথ নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে সোমবার সকালে রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের খবর সামনে আসে। দীর্ঘদিন ধরেই দলের বিভিন্ন বিষয়ে তাঁর মতপার্থক্যের কথা প্রকাশ্যে এসেছে। ফলে তাঁর সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হলেও তা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল না। তবে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কোয়েল মল্লিকের সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি সম্পূর্ণভাবে জল্পনার পর্যায়েই রয়েছে। একই সময়ে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দলের ভেতরে আরও কোনও পরিবর্তন হতে পারে কি না, তা নিয়েও নানা মহলে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ ‘বহু শিল্পী গা-ঘষাঘষি করে সুবিধা নিয়েছেন’, ‘হল না দিলে রাস্তায় চাদর পেতে নাটক করব!’ কাদের দিকে আঙ্গুল তুললেন অভিনেতা? বিনোদন জগতের অন্দরমহল নিয়ে বি’স্ফোরক সপ্তর্ষি মৌলিক!

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি কোয়েল মল্লিকও পদত্যাগ করেন, তবে তা তৃণমূলের সংসদীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সংসদে দলের শক্তি ও ভবিষ্যৎ কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে। এই পরিস্থিতিতে দিল্লিতে থাকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। শোনা যাচ্ছে লোকসভা থেকে পদত্যাগ করতে চলেছেন দেব। কোন দিকে এগোচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ?

Back to top button