নুন আনতে পান্তা ফুরোতো শ্বেতার, আজ সেই মেয়ে কোটি টাকার মালিক! জানেন শ্বেতা-রুবেলের বিয়ের বাজেট কত?

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই চার হাত এক হতে চলেছে টেলিভিশনের (Television) জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী শ্বেতা রুবেলের (Shweta-Rubel)জি বাংলার (Zee Bangla) যমুনা ঢাকি (Jamuna Dhaki) ধারাবাহিকে একসাথে কাজ করতে গিয়ে তাদের একে অপরের সঙ্গে আলাপ। তারপরই প্রেম, আর আজ বিয়ে। কোনদিনই নিজেদের প্রেম নিয়ে লুকোছাপা করেননি দুজনে। বরাবরই সোশ্যাল মিডিয়াতে ছবি, ভিডিও পোস্ট করা থেকে খুল্লামখুল্লা প্রেম করেছেন।

ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন শ্বেতা। মা-বাবা দাদাকে নিয়ে খুব কষ্টে দিন কেটেছে তার। দাদার মৃত্যুর পর সব দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। সেই খারাপ দিনগুলোর কথা অনেকবার সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। আর সেই অভিনেত্রী ধুমধাম আয়োজনে বিয়ে করছেন। থাকছে এলাহী আয়োজন।

Rubel Das, Shweta Bhattacharya, Actor, Actress, Television Actor, Television Actress, Bengali Serial, Serial, শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস, অভিনেতা অভিনেত্রী, বাংলা সিরিয়াল, সিরিয়াল, টেলিভিশন অভিনেতা, টেলিভিশন অভিনেত্রী

সাক্ষাৎকারে একবার শ্বেতা বলেছিলেন,”বড়লোকদের বাথরুম যে রকম হয়, আমাদের ঘরটা সে রকম ছিল। একান্নবর্তী পরিবার ছিল। আমি, মা আর বাবা ছোট্ট একটা ঘরে থাকতাম। এমনও হয়েছে যে দুপুর বেলা হয়তো ভাত খেয়েছি নুন দিয়ে। কিন্তু রাতে কী দিয়ে খাব তা জানা নেই।” তবে সেই দিন গুলো এখন অতীত। বর্তমানে শ্বেতা টেলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। নিজের রোজগারে এখন সংসার চালান।

তাই নিজের বিয়ের আয়োজনও এলাহি ব্যবস্থা করেছেন। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।

আরও পড়ুনঃ “পাগল ছেলে একটা, স্বস্তিকার কাছে খুব বকা খেত”- সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আবেগপ্রবণ শাশ্বত চট্টোপাধ্যায়!

ম্যারেজ হলের খরচই শুধু ২ লক্ষ টাকা। তাছাড়া গয়নাগাটি, খাওয়াদাওয়া, ডেকোরেশন এর খরচ তো আছেই। সব মিলিয়ে অভিনেত্রী নিজের বিয়েতে কয়েক লক্ষ টাকা খরচ করছেন। ওদিকে রুবেলেও অনেক ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছেন। আজ তাদের পরিশ্রমের অর্থ দিয়েই স্বপ্ন পূরণ হচ্ছে।

Back to top button