“পাগল ছেলে একটা, স্বস্তিকার কাছে খুব বকা খেত”- সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আবেগপ্রবণ শাশ্বত চট্টোপাধ্যায়!

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এই নামটা শুনলে আজও দর্শকদের মনে হাজারো প্রশ্ন ভিড় করে। কেন এভাবে কাউকে কিছু না বলে চলে গেলেন অভিনেতা? কি চলছিল তার মনের মধ্যে সেই সময়। কোন হতাশা তাকে ঘিরে ধরেছিল সেই সময়? এরকম আরো কত প্রশ্ন ভিড় করে। আজ থেকে কয়েক বছর আগে লকডাউনের সময় যখন সবাই বাড়িতে নিজের পরিবারের সাথে দিন কাটাচ্ছে ঠিক সেরকমই একটা দিনে অভিনেতার আত্মহত্যার (Suicide) খবর জানতে পারি আমরা। তাকে হারিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry) বড় ক্ষতির মুখে পড়েছে।
তার শেষ মুক্তি পাওয়া ছবি ছিল দিল বেচারা। ছবিতে দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী কাজ করেছিলেন তার সাথে। শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় এর সাথে কাজ করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায়কে সুশান্ত সিং রাজপুত কেমন মানুষ ছিলেন সেই প্রশ্ন করা হয়।
আসলে দিল বেচারা ছবিতে অভিনয় করার সময় সুশান্তকে অনেক কাছ থেকে জানার সৌভাগ্য হয়েছে শাশ্বতর। সারাদিন অভিনেতা বই পড়তেন। তার গোটা ভ্যান ছিল বই দিয়ে সাজানো। জানার ইচ্ছে তার বরাবরই বেশি ছিল। এই কথা এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী বলেছেন। শাশ্বতকে যখন জিগাসা করা হয় অভিনেতা বলেন।
প্রশ্নটা শুনে শাশ্বত কিছুক্ষণ থেমে গিয়েছিলেন তারপর বলেন “পাগল ছেলে একটা, খুব মিষ্টি একটা ছেলে ছিল, হাসিটা তো ভীষণই মিষ্টি। ও স্বস্তিকার কাছে খুব বকা খেত। শ্যুটিং এর মাঝে ও অন্য বই পড়ছে স্বস্তিকা বকা দিয়ে বলছে ঐ বইটা রেখে ক্রিপ্ট পড়। সকাল বেলা উঠে ও আগে ক্রিকেট খেলত প্রতিদিন, তারপরও শুটিংয়ে যেত। এর জন্যও বকা খেয়েছে স্বস্তিকার কাছে।”
আরও পড়ুনঃ বিরাট অঘটন! শুটিং চলাকালীন মাথায় ভেঙে পড়ল ছাদ! গুরুতর যখন নায়ক!
আত্মহত্যা করেছিলেন সুশান্ত। প্রাথমিক তদন্তে সেটাই বলা হয়েছিল। কিন্তু অভিনেতার মৃত্যুর পর বেশ জল ঘোলা হয়েছিল এই ঘটনা ঘিরে। সন্দেহের তালিকায় উঠে এসেছিল অনেকের নাম। অনেকেই সন্দেহ করেছিলেন সুশান্তের প্রেমিকা রিহা চক্রবর্তীকে। পরে সবটাই ধামাচাপা পড়ে যায় যদিও।

