“জোজো এখানে গান করবে না, ওর গান মানে অপসংস্কৃতি!”- মঞ্চ থেকে বিতাড়িত জোজো! মুখ খুললেন গায়িকা!

সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন জোজো মুখার্জী (Miss Jojo)। দীর্ঘ কয়েক দশক ধরে নিজের গানের মাধ্যমে ৮ থেকে ৮০ সকলকে মাতিয়ে দেখেছেন জোজো। সঙ্গীত শিল্পী হওয়ার কারণে একাধিক জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে যেতে হয় তাদের। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যায় তাদের। তবে সেই সব জায়গায় গিয়ে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
জোজোকেও একাধিকবার সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি সেরকমই আরো একটি ঘটনার সম্মুখীন হয়েছেন গায়িকাকে। একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হতে হয়েছিল গায়িকাকে। এমনকি তখন গায়িকাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে।
এমন অনেক গায়ক গায়িকা নায়ক-নায়িকা রয়েছেন যারা অনুষ্ঠান করতে গিয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন একাধিকবার। একটি অনুষ্ঠানে সব ধরনের মানুষ উপস্থিত থাকেন। ভালো, মন্দ, সমালোচক, শুভাকাঙ্ক্ষী সকলেই উপস্থিত হন। সমালোচকরা সেখানে শুধুমাত্র এই ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে উপস্থিত থাকেন। তবে সেলিব্রিটিদের সেই সমস্ত পরিস্থিতি কাটিয়েই অনুষ্ঠান করে যেতে হয়।
অনুষ্ঠান করতে গিয়ে অপমানিত জোজো
জোজো সেই পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন “আমাকে একটি জনপ্রিয় জায়গা থেকে অনুষ্ঠান করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু সেখানে পপ গান গাওয়া যাবে না বলে আমাকে বিতাড়িত করা হয়। সেখানকার ম্যানেজমেন্টেরও সেই সময় কিছু করার ছিল না। যার ফলে সেদিন আর আমি অনুষ্ঠান করতে পারিনি। হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হাউসফুল ছিল অনুষ্ঠান। কিন্তু তারপরেও আমাকে ফিরে আসতে হয়। আমাকে বলা হয়েছিল জোজো এখানে পারফর্ম করতে পারে না, এটা অপসংস্কৃতি”।
আরও পড়ুনঃ “মনে হয় নিজেকে শেষ করে ফেলি!”- হাতে নেই কাজ! অভাবে বেচে দিয়েছেন বসত বাড়ি! সব হারিয়ে কেমন আছেন অভিনেতা?
আসলে এই ঘটনাটা বেশ কয়েক বছর আগে আগে উত্তরপাড়ার গণভবনে ঘটেছে। সেখানে অনুষ্ঠান করার কথা ছিল গায়িকার। কিন্তু সেই সময় সেখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা জোজোকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সম্প্রতি সেই একই জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে এরকমই এক ঘটনার সম্মুখীন হতে হয় জোজোকে। সেখানে উপস্থিত দর্শক আসনে এক ব্যক্তি গায়িকাকে উদ্দেশ্য করে কিছু বলছিলেন। সেই ব্যক্তির উদ্দেশ্যে জোজোও যোগ্য জবাব দেন।

