বাবার ভুলের মাশুল দিতে গ্রাম থেকে সোজা নিউইয়র্ক! শুরু হল শুভলক্ষ্মীর যাত্রা! গৃহপ্রবেশের প্রথম পর্ব ফাঁ’স

আজ থেকে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি আজ থেকে দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বেশ অনেকদিন পরেই টেলিভিশনের ছোট পর্দায় ফিরছেন উষসী। শেষবার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার কাদম্বিনী ধারাবাহিকে। তারপর দীর্ঘদিন ওয়েব সিরিজ জগতে কাজ করেছেন উষসী। এছাড়া গল্পের নায়ক সুস্মিত কেও দীর্ঘ অনেকদিন পর দেখা যাচ্ছে টিভির পর্দায়। শেষবার তিনি অভিনয় করেছিলেন স্টার জলসার বরণ ধারাবাহিকে। প্রথমবার উষসী সুস্মিতকে একসাথে দেখা যাবে পর্দায় জুটি বাঁধতে।

Sushmit Mukherjee, Ushasi Ray, Tollywood, Actor, Actress, Griho probesh, সুস্মিত মুখার্জি, উষসী রায়, টলিউড, অভিনেতা, অভিনেত্রী, গৃহপ্রবেশ

 

গৃহপ্রবেশ আজকের পর্ব ২ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 2 December)

ধারাবাহিকের আজকের পর্ব সম্প্রচারের আগেই ফাঁস হয়ে গিয়েছে। আজকের পর্বে দেখা যাবে আদৃত এর বিদেশেদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আয়োজন করা হয়েছে। কিন্তু আমাদের এই বেশ থেকে জগদ্ধাত্রী মূর্তি নিয়ে যাওয়ার কথা যে পুরোহিতমশায়ের তিনি ঠাকুরের মূর্তি নিয়ে যেতে ভুলে গিয়েছে। সেই জন্য সবাই তাকে বকাবকি করছে। আর তখনই আদৃত সমস্যার সমাধান করে। সে বলে শুভলক্ষী পারবে ভারত থেকে আমেরিকাতে জগদ্ধাত্রীর মূর্তি নিয়ে আসতে। অন্যদিকে নদীয়ার নবদ্বীপের সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে শুভলক্ষ্মী। যে কাজ করে একটি মসলার কারখানায়। এখানে সব মহিলাদের স্বনির্ভর করে তোলার দায়িত্ব নিয়েছে শুভলক্ষী। আদৃত বিদেশ থেকে শুভলক্ষীকে ফোন করে সমস্ত ঘটনা জানায় কিভাবে তার বাবা মূর্তি আনতে ভুলে গিয়েছে। আর তাকেই সে মূর্তি আনার দায়িত্ব নিতে হবে। প্রথমে শুভলক্ষী আমেরিকা যেতে হবে বলে সংকোচ বোধ করে কিন্তু পরে বাবার কথা ভেবে বাবার সম্মান রক্ষা করতে আমেরিকা যাওয়ার জন্য তৈরি হয়ে যায়।

বিদেশে পাড়ি দিল শুভলক্ষী

আদৃত শুভলক্ষ্মীর পাসপোর্ট, ভিসা, টিকিট সমস্ত কিছু করিয়ে দেয়। এরপর ভিসা পরীক্ষায় পাস করে শুভলক্ষ্মী আমেরিকা যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে থাকে। অন্যদিকে শুভলক্ষী বাড়িতে আসছে দেখে বিদেশের বাড়িতে প্রত্যেকে ভীষণ খুশি। অন্যদিকে শুভলক্ষ্মী ব্যাক পত্র গুছিয়ে পৌঁছে যায় এয়ারপোর্টে। সেখানে সমস্ত বাধা কাটিয়ে অবশেষে প্লেনে চড়ে। কিন্তু মাঝ আকাশে প্লেনে গন্ডগোল শুরু হয় এবং ভয়ঙ্কর দুর্যোগের মাঝে পড়তে হয় শুভলক্ষীকে। কিন্তু সেই দুর্যোগও কাটিয়ে মা জগদ্ধাত্রীর মূর্তি নিয়ে অবশেষে আমেরিকা পৌঁছায় শুভলক্ষী।

 

আরও পড়ুন: আনন্দীর সামনেই তিতিরের গলায় মালা দিল আদি! কিন্তু কেন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব 

 

আমেরিকার এয়ারপোর্টে আগে থেকেই শুভ লক্ষ্মীর জন্য অপেক্ষা করছিল আদৃত। কিন্তু শুভলক্ষী প্লেন থেকে নামার পরেই সেখানকার পুলিশের সাথে থাকা কুকুর তার ব্যাগ শুকতে থাকে। আর যা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর মহিলা পুলিশ এসে শুভলক্ষীকে নিয়ে যায় তার ব্যাগ চেক করার জন্য। শুভলক্ষী যেতে না চাইলেও তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। এদিকে আদৃত অপেক্ষা করতে থাকে এয়ারপোর্টে। বিদেশে এসেই বিপদে পড়ল শুভলক্ষী দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button