রাতারাতি নিজেকে বদলে নিল মেহেন্দি! বিপাকে পড়ে নতুন নাটক শুরু করল উৎসব!

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jogotdhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে।

ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো হয়েছিল জগদ্ধাত্রীকে ফোন করে কেউ প্রা’ণে মে’রে ফেলার হু’মকি দেয়। জগদ্ধাত্রীর পুরোনো শত্রু আবার ফিরে আসছে। প্রথমে ওই ব্যক্তিকে চিনতে পারেনা জগদ্ধাত্রী, কিন্তু তার খুব চেনা চেনা লাগে গলা। এর পরে জগদ্ধাত্রী কিছুটা মাথা খাঁটিয়ে মনে করার চেষ্টা করে। তারপর বুঝতে পারে ঋতুরাজ নয় ঋতুরানী এই দুজনের মধ্যে কোন একজনের গলা।

Bengali serial

জগদ্ধাত্রী আজকের পর্ব ৮ অক্টোবর (Jogotdhatri Today Episode 8 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জগদ্ধাত্রীকে কে ফোন করেছিল সেটা জানার জন্য জগদ্ধাত্রী লোক পাঠিয়েছিল। কিন্তু ঋতুরানী জেলেই রয়েছে এখনো পর্যন্ত। তাই ঋতুরাজের কাছে গিয়ে জগদ্ধাত্রীর লোক খোঁজখবর নিতে শুরু করে। তখন ঋতুরাজের ফোন থেকেই জগদ্ধাত্রীকে ফোন করা হয়। তবে অন্য একটি নাম্বার থেকে। তাই জন্য জগদ্ধাত্রী নাম্বার মেলাতে পারেনা। অন্য একটি নাম্বার থেকে তাকে ফোন করেছিল ঋতুরাজ। এরপরই ঋতুরাজ ফোন নিয়ে আবারো ভ’য় দেখাতে শুরু করে জগদ্ধাত্রীকে। আর বারবার সা’বধান করে দেয়, এমন কি সে নিজেই বলে দেয় নিজের পরিচয়।

জগদ্ধাত্রী বুঝতে পারেনা এরপরে সে কি করবে। তাই স্বয়ম্ভকে বলে কলকাতাতে মল্লিকা রায় চৌধুরী ফিরেছে কিনা খোঁজ নিতে। অন্য দিকে কলকাতাতে দুর্গাপূজার জন্য সুদূর আমেরিকা থেকে ফিরে এসেছেন মল্লিকা রায় চৌধুরী। তিনি প্রতিবছর তার বাড়ির পুজোতে উপস্থিত থাকে, এবারও তারা অন্যথা হয়নি। নিজের বাড়ির পুজোতে মাকে সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে তুলছেন তিনি। এই খবরটাও পৌঁছে যায় ঋতুরাজ এর কাছে। কয়েক বছর আগেই মল্লিকাকে তার নাচের পারফরমের চলাকালী স্টেজে গু’লি করে ঋতুরানী। সেই অ’পরাধে তাকে জে’ল খাটতে হচ্ছে।

অন্যদিকে উৎসবের মা কৌশিকীর এর কাছে এসে ছেলের জন্য ভিক্ষা চায়, ছেলেকে উদ্ধার করার জন্য কৌশিকীর হাতে পায়ে ধরে। কিন্তু কৌশিকী জানিয়ে দেয় উৎসব যা যা ঘৃ’ণ্য অ’পরাধ করেছে তার কোন ক্ষমা হয় না। এরপরে কৌশিকীর কাকা এসে তাকে বারবার অনুরোধ করে। কিন্তু কৌশিকী কিছুতেই রাজি হয় না। তারপরেই দেখা যায় ঘরে আসে দেবু।

আরও পড়ুন: তীর্থ নয়, আসল শ’য়তান অন্য কেউ❗চমকে গেল অনিকেত❗ 

দেবু এসে কৌশিকীর কাকার করা এক একটা অ’পরাধ ফাঁ’স করতে থাকে। কৌশিকীর কাকাই যে জগদ্ধাত্রী এবং কৌশিকীকে গু’লি করে মা’রার নির্দেশ দিয়েছিল সেটা ফাঁ’স করে দেয়। কৌশিকীর কাকা নিজেকে নি’র্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও কোন লাভ হয় না। দেবু সব সত্যি এক এক করে বলতে থাকে। আর কৌশিকীর নিজের কাকার প্রতি ঘে’ন্না তৈরি হয়। এরপরে কৌশিকী তাদের কোম্পানি থেকে নিজের কাকাকে সরিয়ে দেয়। তারপরে ঘরে ঢোকে উৎসব। উৎসব কৌশিকীর পায়ে ধরে ক্ষমা চায়, তাকে শেষ সুযোগ দেওয়ার কথা বলে। কৌশিকী রাজি না হলে তখন মেহেন্দি এসে অনুরোধ করে। বারবার উৎসবকে ক্ষমা করে দেওয়ার কথা বলে। এবারে দেখার অপেক্ষা উৎসবের জন্য কি অপেক্ষা করছে।

Back to top button