সোনামনির কাছে হেরে ভূত অঙ্কিতা! জগদ্ধাত্রীকে ল্যাং মেরে প্রথম পাঁচে উঠে এলো জলসার শুভ বিবাহ!

একসময়কার বেঙ্গল টপার ছিল জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। ব্লুজ প্রোডাকশন হাউজের (Blues Production House) এই ধারাবাহিকটি পর পর বেশ কয়েকটি সপ্তাহ ধরে টিআরপি তালিকায় করেছিল কামাল। ধারাবাহিকে উৎসব, দেবুদা আর দিব্যা সেনের কুকীর্তি, কৌশিকী মুখার্জীর সিক্স সেন্স আর সর্বোপরি জগদ্ধাত্রীর তীক্ষ্ম বুদ্ধি, বিচক্ষণতা মন জয় করে নিয়েছিল দর্শকদের। এই ধারাবাহিকটির হাত ধরেই ছোটপর্দায় নিজেদের পুরোনো গৌরব ফিরে পেয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজ।
তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে জগদ্ধাত্রীর জনপ্রিয়তা। জগদ্ধাত্রী, কৌশিকীর পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে ছোট্ট কাঁকন। তবে যোগমায়া শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে জগদ্ধাত্রীর জনপ্রিয়তা। কথার কাছে বেশ কয়েক সপ্তাহ ধরে স্লট হারিয়েছিল জগদ্ধাত্রী। যদিও মাঝে কাঁকনের কিডন্যাপিংয়ের পর ফিরে এসেছিল জগদ্ধাত্রী পুরোনো জনপ্রিয়তা। কিন্তু এবার টিআরপি তালিকার থেকেই বেরিয়ে গেল জ্যাস সান্যাল।
জগদ্ধাত্রীকে সরিয়ে টিআরপিতে রাজ করছে শুভ বিবাহ
স্টার জলসার নতুন ধারাবাহিক শুভ বিবাহের কাছে পরাস্ত হল জগদ্ধাত্রী। তবে শুধু যে পরাস্ত হল এমনটা নয়, প্রথম পাঁচের থেকেই বেরিয়ে গেল ধারাবাহিকটি। সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ। তবে সোনামনি সাহা এবং হানি বাফনার অভিনীত এই ধারাবাহিকটি শুরুর থেকেই কামাল করছে পর্দায়। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধারাবাহিকটির টিআরপি।
ভরপুর ড্রামা আর একের পর এক পিলে চমকে ওঠার মতো টুইস্ট, সব মিলিয়ে অ্যাক্রোপলিসের এই ধারাবাহিকটির থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছে দর্শকদের পক্ষে। শুধু যে নায়ক না নায়িকার চরিত্র তাক লাগছে এমনটা নয়, দুর্দান্ত অভিনয় করছেন ধারাবাহিকের খলনায়ক-নায়িকারাও। বিশেষত অভিনেত্রী রুম্পা দাস এবং বর্ষীয়ান অভিনেত্রী সরস্বতী গুহ ঠাকুরতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
আরও পড়ুন: অনির্বাণের না আছে ব্যক্তিত্ব না আছে বুদ্ধি! যে যা বোঝায় তাই বোঝে! এমন ভেড়া নায়ক চায়না দর্শক!
আসন্ন সপ্তাহে বেঙ্গল টপার হবে শুভ বিবাহ
ফলস্বরূপ মাস খানেক যেতে না যেতেই টিআরপি তালিকাতে একলাফে ওপরে উঠে এসেছে শুভ বিবাহ। গত সপ্তাহ থেকেই প্রথম পাঁচের মধ্যে উঠে এসেছিল ধারাবাহিকটি। আর এই সপ্তাহে সকলে অবাক করে দিয়ে সোজা দ্বিতীয় স্থান দখল করেছে শুভ বিবাহ। ধারাবাহিক প্রেমী দর্শকদের অধিকাংশেরই ধারণা, যদি এমনভাবে ধারাবাহিকটির টিআরপি উঠতে থাকে তাহলে খুব শীঘ্রই ফুলকি আর নিম ফুলের মধুকে পরাস্ত করে বেঙ্গল টপার হবে শুভ বিবাহ। আপনাদের কি মনে হয় আসন্ন সপ্তাহে কি শুভ বিবাহের মাথায় উঠবে সেরার মুকুট?

