হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা! দুঃশ্চিন্তায় অস্থির কাজল! এখন কেমন আছেন তিনি ?

সিনেমার শুটিং করে বাড়ি ফিরে এসে কদিন আগে হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় বলিউডি অভিনেতা শ্রেয়াস তলপাড়ে (Shreyas Talpade) । সেখানেই ৪৭ বছর বয়সী এই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। জানা গেছে, শুটিং সেটে একটি মারপিটের দৃশ্যের শুটিং করার পর বাড়ি ফেরেন অভিনেতা। সেটে হাসি খুশি ছিলেন তিনি। অভিনেতা বাড়ি ফিরে অস্বস্তি বোধ করায় সঙ্গে সঙ্গে সেই কথা স্ত্রী দীপ্তি তলপাড়েকে জানান অভিনেতা। এরপর হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদ্‌রোগে আক্রান্ত হন শ্রেয়স। যদিও বর্তমান স্থিতিশীল রয়েছেন অভিনেতা।

আর এবার অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তনুজা। সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় জুহুর একটি বেসরকারি হাসপাতালে। একটা সময় এই অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন আপামর ভারতীয় দর্শক‌। আর বর্ষীয়ান এই অভিনেত্রীর শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো চিন্তায় পড়ে যান তার ভক্ত অনুগামীরা।

রবিবার সন্ধ্যায় আইসিইউ-তে ভর্তি করা হয় কাজল-তনিশার মা তনুজাকে। বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। গতকাল অর্থাৎ সোমবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান। বাড়ি চলে আসেন তনুজা। জানা গেছে, রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, অভিনেত্রীর শরীরে সংকটজনক কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, সোমবার রাতেই কাজলের মা তনুজাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। ১৯৫০ অর্থাৎ পাঁচের দশকে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতখড়ি তনুজার। শিশুশিল্পী হিসাবে রূপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন। ১৯৬০ সালে মা শোভনার পরিচালনায় ‘ছাবিলি’ ছবিতি অভিনয় করেছিলেন তনুজা।

‘দেওয়া নেওয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘তিন ভুবনের পাড়ে’, ‘রাজকুমারী’-র মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তনুজা। প্রথমে অবশ্য তনুজার নাম তনুজা সমর্থ থাকলেও পরে সমু মুখোপাধ্যায়কে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেন তিনি। হয়ে যান তনুজা মুখোপাধ্যায়। হিন্দি ও বাংলা ছবিতে সমান্তরালভাবে কাজ করে যান তনুজা। চলচ্চিত্র জগতের অনেক পুরস্কারও এসেছে তার ঝুলিতে। তার বড় কন্যা কাজল বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। ছোট মে তানিশাও বলিউডে কাজ করেছেন। তবু সেই অর্থে প্রতিষ্ঠা পাননি।

Back to top button