অবশেষে গন্তব্যে পৌঁছল উষসী! প্রকাশ্যে গৃহপ্রবেশের তৃতীয় প্রোমো!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।
পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। যেমন জি বাংলার পর্দায় শুরু হয়েছে আনন্দী। আসছে আরো এক নতুন ধারাবাহিক পরিণীতা। তেমনি স্টার জলসার পর্দায় আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক।
নতুন ধারাবাহিকের নাম গৃহপ্রবেশ। ধারাবাহিকে জুটি বাঁধছে জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা নিজের দেশ ছেড়ে অন্য একটি নতুন দেশে পাড়ি দিয়েছে। যেখানে সে কিছুই চেনে না, কিছুই জানেনা।

সম্ভবত চাকরির জন্যই সে বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে এসেও সেই পড়েছে মহাবিপদে। এবারে কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করবে এই নতুন দেশে এসে সেটাই দেখার অপেক্ষা। তবে প্রথম প্রোমো ভিডিও সামনে আসার পর থেকে অনেকদিন হয়ে গেল ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচারিত হবে সেই খবর এখনো জানা যায়নি। সেই নিয়ে দর্শকের মনে নানান রকম প্রশ্ন উঠেছে। সূত্রের খবর নিয়ে জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকের সম্প্রচার কাজ শুরু হতে পারে।
এবারে ধারাবাহিকের আরো একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। আগের প্রোমো ভিডিওগুলিতে শুধুমাত্র উষসীকে দেখা গেছিল এবারে এই গল্পের নায়ককেও দেখা গেলো। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে যে নায়িকার ব্যাগ চুরি হয়ে যাওয়ার পর নায়ক এসে সেই ব্যাগ উদ্ধার করে। তারপর পাসপোর্টে চেনা নাম দেখে সে ফেরত দেয় নিজে। দুজনেই একে অপরের সাথে পূর্বপরিচিত। মূলত নায়কের বাড়িতেই পড়াশুনার জন্য এসেছে নায়িকা। এই নিয়েই এগোবে গল্প, এবারে দেখার অপেক্ষা কবে ধারাবাহিকটি শুরু হয়।
আরও পড়ুনঃ নন্দিনীর খেলা শেষ! বিয়ের আগেই প্রমাণসহ মন্ডপে হাজির আনন্দী! আজকের পর্ব ফাঁস!

