নন্দিনীর খেলা শেষ! বিয়ের আগেই প্রমাণসহ মন্ডপে হাজির আনন্দী! আজকের পর্ব ফাঁস!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মির জ্ঞান আসার পর থেকে ঘুমের ঘোরে শুধু আনন্দীকেই খুঁজে চলেছে। আদি ভাবতে থাকে আনন্দী কোথায় চলে গেলো। লাহিড়ী বাড়িতে তো তিতিরের কাকু কাকিমা এসেছে আদি তিতিরের বিয়ের কথা বলতে। আদি তিতিরের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে চায়। কিন্তু আনন্দীর অনুপস্থিতিতে আদি কিছুতেই এই কাজ করতে পারবে না বলে জানিয়ে দেয়। আনন্দীকে পুরোপুরি অবিশ্বাস করতে পারে না আদি।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 20 November, আনন্দী আজকের পর্ব ২০ নভেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২১ নভেম্বর (Anondi Today Episode 21 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির দুই বৌদি মিলে এসে আদিকে বোঝাতে থাকে যে আনন্দী তাদের কাছে ঠিক কি। এদিকে আদিও আনন্দী না আসা পর্যন্ত কিছুই বিশ্বাস করতে পারছে না। এরপর আদি নিজের ঠাম্মির অপারেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নার্সিংহোমেই আজ ঠাম্মির অপারেশন করা হবে। আদি তিতির মিলে অপারেশন করছে। এদিকে নন্দিনী সুপায়নের সাথে প্ল্যান করে রকেটকে দিয়ে আনন্দীকে ফাঁসানোর জন্য কোনো বড় ষড়যন্ত্র তৈরি করেছে।

আনন্দীর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করলো নন্দিনী

এরপরই দেখা যায় রকেট নার্সিংহোমে এসে ইচ্ছে করে আদির মুখোমুখি হয়। আদি তো রকেটকে দেখে একেবারে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। তিতির তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও আদি রকেটের পেছনে পেছনে দৌড়ে যায়। রকেটকে ধাওয়া করতে করতে আদি পৌঁছে যায় রকেটের বাড়িতে। সেখানে গিয়ে আনন্দীর শাড়ি, ঘড়ি, ব্যাগ আরও ব্যবহৃত অনেক কিছু দেখতে পায়। যদিও সবটা আগে থেকেই প্ল্যান করে রাখা। তিতির তো এগুলো দেখে আদিকে বোঝাতে থাকে যে আনন্দী রকেটের সাথে নতুন সংসার শুরু করেছে। কিন্তু আদির এই সবটা দেখে সন্দেহ হয়, আদিও ভাবতে হতে পারে এই সবটা সাজানো।

আরও পড়ুনঃ জলসার পর্দায় ফিরছে তিয়াসা লেপচা! অভিনেত্রীর বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

এরপরের এপিসোডে দেখা যাবে আনন্দী ফিরে এসেছে প্রমাণ নিয়ে। সেই প্রমাণ দিয়েই সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। রকেট, নন্দিনীর মুখোশ টেনে খুলে দেবে। আদি তিতিরের বিয়ের আগেই প্রমাণ নিয়ে আসবে আনন্দী। ধারাবাহিকের আগামী দিনে যে বড় চমক আসতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে। কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Back to top button