একি সর্বনাশ! হরিপদর ল্যাটা চুকতে না চুকতেই নতুন বিপদ! বিপাকে ঝিলিক!

শুধুমাত্র বুদ্ধের জোরে কত দূর অব্দি যাওয়া যায় সেটাই প্রমাণ করে দিল স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকের এক শালিক অর্থাৎ ঝিলিক। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি একেবারে জমে ক্ষীর। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটির গল্প ভীষণ ভালো লেগেছে দর্শকদের। আর বর্তমান প্লট মন ছুঁয়ে যাচ্ছে অনুরাগীদের। তবে এইবার মহা বিপদে পড়ল ঝিলিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, আঁখি হরিপদর নতুন একজনকে বিয়ে করছে এটা একেবারেই মেনে নিতে পারেনি ঝিলিক। প্রতিজ্ঞা করে এই বিয়ে সে কিছুতেই সম্পূর্ণ হতে দেবে না। তাই কায়দা করে আঁখিকে সেখান থেকে সরিয়ে নিজে বিয়ের কনে সেজে বসে পড়ে বিয়ের পিঁড়িতে। আর তার পাশাপাশি হরিপদকে জোলাপ খাইয়ে তার অবস্থা খারাপ করে দেয়। সে ধরে নিয়েছিল এই বিয়েটা আর সম্ভব নয়।

দুই শালিক আজকের পর্ব ১৮ নভেম্বর (dui salikh Today Episode 18 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আঁখি বসে বসে মজা দেখতে থাকে আর অন্যদিকে কল ঘর থেকে মন্ডপ মন্ডপ থেকে কল ঘর করতে থাকে হরিপদ। সবাই তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করতে থাকে। রাইমা অনেক চেষ্টা করে বিয়েটা দেওয়ার কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই বিয়েটা হয়ে ওঠে না। কারণ হরিপদ কল ঘর থেকে বেরোতেই চায় না। একবার বেরোয় তো আবার ঢুকে পড়ে।
তারপর সবার সামনে একেবারে ধপাস করে পড়ে যায় সে। কারণ এতবার যাওয়া আসা করতে করতে তার শরীর আর কিছুই অবশিষ্ট নেই। হরিপদ মনে মনে ভাবতে থাকে কপালভাতি মা যা যা বলেছিল সব মিলে যাচ্ছে। এই বিয়ে করলে তার প্রাণ যেতে পারে। তাই কোনোভাবেই এই বিয়ে সে করবে না। রাইমা পড়ে যায় মহা বিপাকে। অন্যদিকে পিসিমণিও চেষ্টা করে কিভাবে নিজের ছেলের সাথে সাথে বিয়েটা দেওয়া যায়। ঠিক সেই সময় গৌরবের মা গৌরবকে বলে সে যেন আঁখিকে বিয়ে করে। যেটা শুনে অবাক হয়ে যায় গৌরব।
আরও পড়ুনঃ ম’রে গেলেও শিরদাঁড়া বাঁকতে দেবে না রাঙা! দিদিমণির ভুলটা অকপটে দেখিয়ে দিল সে!
জ্ঞান ফিরল প্রিয়রঞ্জনের
অন্যদিকে গোড়া অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ শুনতে পায় না। তাকে দেবারা একটা ঘরে বন্ধ করে রেখে গেছে। কিছুক্ষণ বাদে প্রিয়রঞ্জন চোখ খোলে। তার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে তাদের সঙ্গে কেউ অনেক বড়ো ছলনা করেছে। এরপর সেখান থেকে গোড়াকে উদ্ধার করে প্রিয়রঞ্জন। তাদের দুজনের ফোনই অফিসে কেউ সুইচ অফ করে রেখে এসেছিল। তারা বুঝতে পারে এই সবটা একটা অনেক বড় চক্রান্ত। সঙ্গে সঙ্গে তারা বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়।

