সোনার কেল্লার সেই ছোট্ট মুকুল এখন কোথায়? কেমন দেখতে? জানেন কি তার আসল পরিচয়?

কিংবদন্তী সত্যজিৎ রায় (Satyajit Ray) সম্পর্কে নতুনভাবে আর কিবা বলার আছে। বাঙালি সারা জীবন তাকে নিয়ে গর্ব করে গিয়েছেন এবং আগামী দিনেও গর্ব করে যাবেন। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) লেখা এবং পরিচালিত বিভিন্ন সিনেমা আজও চলে টেলিভিশনের পর্দায়। তার পরিচালিত বিভিন্ন ছবি আজও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে দেখানো হয়ে থাকে। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার, এছাড়াও তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রোফেসর শঙ্কু ছিল তার সৃষ্টি করা অসাধারণ দুই চরিত্র।
এসবের মধ্যে সত্যজিৎ রায়েরই লেখা এবং পরিচালিত অন্যতম একটি ছবি হল সোনার কেল্লা। যে ছবিটি আজও দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। ৫০ বছর আগে মুক্তি পাওয়া এই ছবি শুধু স্মৃতি নয়। এটা হল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ। আগামী দিনেও এই ছবি কারোর কাছে পুরোনো হবে না।
সেই ছবিতে ছোট্ট মুকুলকে ঘিরেই তৈরি হয়েছিল গোটা ছবির গল্প। ছোট্ট মুকুলের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন প্রত্যেকে। ছবিতে দেখা গিয়েছিল মুকুলের এক ভাল ডাক্তার তাকে কথা দিয়েছেন, তিনি ওকে নিয়ে যাবেন সোনার কেল্লায়। সোনার কেল্লায় তার ফেলে আসা সোনালি দিনগুলো খুঁজে তাকে সাহায্য করেছিল সেই ডাক্তার। রাস্তায় দেখা হল নানা চরিত্রের সঙ্গে। কেউ ভাল, কেউ দুষ্টু। তারা সবাই সোনার কেল্লার খোঁজ করছে।
এখন কোথায় সেই ছোট্ট মুকুল, জানেন?
গোটা ছবিতে মুকুলের চরিত্রটি মাতিয়ে রেখেছিল সবাইকে। অল্প বয়সে তার অসাধারণ অভিনয় সত্যি মুগ্ধ করেছিল। কিন্তু এত বছর পর সেই ছোট্ট মুকুল কোথায়?, কি করছে? কেমনই বা আছে সেই খবর কি কারোর জানা আছে? জানেন সেই ছোট্ট মুকুল এখন কত বড় হয়ে গেছে। সেই ছোট্ট মুকুল এখন অভিনয় জগতের সাথেই যুক্ত। প্রতিদিনই টেলিভিশনের পর্দায় তাকে দেখতে পান দর্শক।
আরও পড়ুন: তিতিরের মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করল নন্দিনী! কোন নতুন ঝড় আসছে আনন্দীর জীবনে?
তিনি আর কেউ নন সকলের প্রিয় কুশল চক্রবর্তী। ‘ছোট্ট নায়ক’ নামে একটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন কুশল। কিন্তু সেই ছবিতে ততটা জনপ্রিয়তা পাননি অভিনেতা। মুকুল চরিত্রে অভিনয় করেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে ছিলেন কুশল। সোনার কেল্লা ছবিতে যখন অভিনয় করেছিলেন তখন কুশলের বয়স ছিল মাত্র ৫ বছর। ওই অল্প বয়সে সত্যজিৎ রায়ের সাথে কাজ করে তিনি প্রথমে কিছুই বুঝতে পারেননি তবে বড় হওয়ার সাথে সাথে তার গুরুত্ব বুঝেছিলেন। বর্তমানে সেই ছোট্ট মুকুল দৈনন্দিন ধারাবাহিকে বাবা, কাকা জেঠার চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিকে নায়কের বাবার চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

