তিতিরের মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করল নন্দিনী! কোন নতুন ঝড় আসছে আনন্দীর জীবনে?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়ার ধারাবাহিক যেগুলি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের মধ্যে একটি হল ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে আনন্দী আদিদেবের জুটি দর্শকদের খুব অল্প সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে। তার বিশেষ কারণ হলো এর আগেও এই জুটিকে অন্য নামে অন্য একটি ধারাবাহিকে দেখেছেন দর্শক। তবে পুরনো ধারাবাহিকের চেয়ে এই নতুন ধারাবাহিকে তাদের গল্প একেবারেই আলাদা। ইতিমধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকাতে বিপরীত দলকে টেক্কা দিচ্ছে রীতিমতন।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীর দাদা লাহিড়ী বাড়িতে এসে আদির কাছে ২ লক্ষ টাকা চায়। কিন্তু আনন্দী তার দাদাকে শত ক’ষ্টের পরেও লাহিড়ী বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছি’ন্ন করে দেয়। এরপর বিজয়া আদি এবং আনন্দীকে বরণ করে ঘরে তোলে। আনন্দী শ্বশুর বাড়িতে আসার পর থেকে তাকে নানারকমভাবে অপমানিত হতে হয়েছে। কিন্তু আদি সবসময় আনন্দীর সম্মান রক্ষা করে গিয়েছে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

আনন্দী আজকের পর্ব ২৩ অক্টোবর (Anondi Today Episode 23 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি আনন্দীকে নিয়ে গৃহপ্রবেশ করার পর নানারকম আচার অনুষ্ঠান শুরু হয়। নতুন বউ বাড়িতে আসার পর যে সমস্ত স্ত্রী আচার পালন করা হয় সেগুলো এক এক করে শুরু করতে থাকে সবাই মিলে। আনন্দী আদিও সমস্ত নিয়ম মানতে থাকে। আদি প্রথমে নার্সিংহোমে যাওয়ার কথা বললেও তাকে আজকের দিনে কোথাও যেতে দেওয়া হয় না।

আদি আনন্দীর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা নন্দিনীর

অন্যদিকে নন্দিনী ভাবতে থাকে কিভাবে আনন্দী এবং আদির মাঝখানে দূরত্ব তৈরি করবে। সেই জন্য সে ডেকে পাঠায় তিতিরকে। তিতির আসলে তাকে ভালোমতো ব্রেন ওয়াশ করে নন্দিনী। তিতিরকে বোঝাতে তাকে কিভাবে আনন্দী তার জায়গাটা কেড়ে নিল। আদির জন্য তিতির হল একদম যোগ্য মেয়ে। কিন্তু কিভাবে আনন্দী প্ল্যান করে আদির থেকে তাকে দূরে করে দিল। নন্দিনী তিতিরকে বোঝাতে থাকে যে এই সমস্ত কিছু আনন্দীর প্ল্যান, সবটাই সাজানো। তিতির সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিল তাই তিতির সেই সমস্ত কথা বিশ্বাস করে। নন্দিনীর ফাঁদে পা দিয়ে তিতির এক এক করে সব কথা বলতে থাকে। এমনকি আনন্দীর বাবার কেন মৃ’ত্যু হয়েছিল সেই সম্পর্কে যে তারা খোঁজখবর করছে সেই বিষয়েও জানিয়ে দেয় নন্দিনীকে। নন্দিনী তিতিরকে নিজের তুরুপের তাস বানিয়ে ফেলে।

আরও পড়ুন: রুদ্রমূর্তি ধারণ করল ঝিলিক! ভয়ে গুটিয়ে গেল পিসিমণি! জমে ক্ষীর আজকের পর্ব!

এদিকে বাড়িতে আনন্দী এবং আদির বিয়ের পর সমস্ত স্ত্রী আচার শুরু হয়ে যায়। এসবের মধ্যে একদমই থাকতে চাইছে না আদির কাকি এবং তাদের বোন। সে সময় চৈতির ফোনে ফোন করেন নন্দিনী। তখনই চৈতি নন্দিনীকে বলে বাড়িতে সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। তখনই নন্দিনী চৈতিকে জানায় কাল রাত্রিতে নন্দিনী যা যা করতে বলবে চৈতি যেন সেগুলো করে। এবারে দেখার অপেক্ষা আনন্দীর জন্য কি অপেক্ষা করছে কাল রাত্রিতে।

Back to top button