৩০ বছরেই শেষ হয়ে গেল গেল তরুণ শিল্পীর জীবন! প্রয়াত জনপ্রিয় গায়িকা তথা দর্শকদের প্রিয় অভিনেত্রী! মৃ’ত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য! শোকোস্তব্ধ বিনোদন জগৎ!

মাত্র ৩০ বছর বয়সে এক প্রতিভাবান শিল্পীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই অনুরাগী এবং সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

পরিবারের তরফে জানা গেছে, ঘটনার দিন সবকিছুই স্বাভাবিক ছিল। তিনি নিজের হাতে ভাইয়ের জন্য রান্নাও করেছিলেন। যদিও শরীরটা ভালো লাগছে না বলে জানিয়েছিলেন। রাতে ভাই বাইরে যাওয়ার সময় তাঁকে দরজা বন্ধ করে দিতে বলেছিলেন এবং তিনি সেই মেসেজের উত্তরও দেন।

কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে ভাই দেখেন, ঘরের ভিতরেই পড়ে রয়েছেন তাঁর দিদির নিথর দেহ। পরিবারের দাবি, তখন শরীর শক্ত হয়ে গিয়েছিল এবং ফোলা ভাবও দেখা গিয়েছিল। এই পরিস্থিতি দেখে দ্রুত খবর দেওয়া হয়।

প্রথমে হৃদরোগের সম্ভাবনা মনে করা হলেও, মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ স্পষ্ট নয়। হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

আরও পড়ুনঃ একই দেওয়ালে চারটে ঘড়ি! প্রতিটি ঘড়িতে ভিন্ন ভিন্ন সময়! ইমনের অন্দরমহল ঘিরে কৌতূহল তুঙ্গে! এমন অদ্ভুত ঘটনার কারণ কি?

সংগীত জগতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। একাধিক জনপ্রিয় গানে কাজ করে তিনি দর্শকদের মন জিতেছিলেন। হরিয়ানা ও উত্তরপ্রদেশের সংগীত দুনিয়ায় তিনি ছিলেন পরিচিত মুখ। গাজিয়াবাদের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন এই তরুণী শিল্পী দিব্যাঙ্কা সিরোহি, যিনি বুলন্দশহরের বাসিন্দা ছিলেন।

Back to top button