‘সবার মুখ রক্ষার খাতিরে বিয়েটা করেছি…ডাক্তার বলেছিল বিয়েটা পেছাও, কথা শুনিনি!’ ‘এখন ইনফেকশনের জ্বালা যন্ত্রণায় ভুগছি!’ একটা বিপদ কাটতে না কাটতেই ফের আরও এক বিপদের মুখোমুখি গায়িকা দেবলীনা নন্দী!

বিনোদন ও গ্ল্যামার জগতের ঝলমলে আলোর আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে যন্ত্রণার গল্প। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং গায়িকা দেবলীনা নন্দীর (Debolina Nandy) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নিজের একটি ভিডিও বার্তার মাধ্যমে দেবলীনা তার বর্তমান শারীরিক সংকটের কথা তুলে ধরেছেন, যা তার ভক্ত ও অনুগামীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। চিকিৎসকের কড়া নির্দেশ অমান্য করে বিয়ের পিঁড়িতে বসা এবং তার পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে দেবলীনার এই অকপট স্বীকারোক্তি এখন টক অফ দ্য টাউন।
সম্প্রতি নিজের ভ্লগ ভিডিওতে দেবলীনা জানান, বেশ কিছুদিন ধরেই তিনি স্টোনের সমস্যায় ভুগছিলেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী তার পেটে স্টোনের অপারেশন করা হয় এবং অপারেশনের অংশ হিসেবে তার শরীরে একটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এই ধরনের অস্ত্রোপচারের পর শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি, কারণ স্টেন্ট বসানো অবস্থায় শরীরে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।
অপারেশনের পর চিকিৎসকরা দেবলীনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, অন্তত এক মাস তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এমনকি তারা তাকে পরামর্শ দিয়েছিলেন যেন এই এক মাস তিনি বিয়ের মতো বড় কোনো অনুষ্ঠান বা ধকলের কাজ না করেন। ডাক্তারদের মতে, বিয়ের ধকল, অনিয়ম এবং সেই সময়ের মানসিক ও শারীরিক চাপ তার ক্ষতস্থানে ইনফেকশন বা সংক্রমণ ঘটাতে পারে।
কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। দেবলীনা ভিডিওতে আক্ষেপ করে বলেন, “সবার মুখ রক্ষার খাতিরে এবং সামাজিক ও পারিবারিক চাপের কারণে আমি বিয়েটা পেছাতে পারিনি।” ডাক্তারের পরামর্শ কানে না তুলেই তিনি নির্ধারিত সময়ে বিয়ের পিঁড়িতে বসেন। সেই সময় হয়তো তিনি বুঝতে পারেননি যে, এই আবেগী সিদ্ধান্ত তার জন্য কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। বিয়ের আনন্দ কাটতে না কাটতেই দেবলীনার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বর্তমানে তো অবস্থা আরও খারাপ। এমনিতেই কিছুদিন আগে তিনি একটি বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন।
আরও পড়ুনঃ পারুলের মৃ’ত্যু লগ্নে ভাঙল রায়ানের জেদ! কাপালিকের খাঁড়া থেকে পারুলকে বাঁচাতে চিৎকার করে ভালোবাসার কথা জানালো সে! এক কো’পে দুই টুকরো পারুল? প্রকাশ্যে ধারাবাহিকের মোড় ঘোরানো প্রোমো!
চিকিৎসকরা যে সংক্রমণের আশঙ্কা করেছিলেন, ঠিক সেটাই ঘটেছে। বর্তমানে তিনি অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছেন। ভিডিওতে তাকে অত্যন্ত বিমর্ষ এবং ক্লান্ত দেখাচ্ছিল। তিনি জানান, পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে তাকে বারবার হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে। সম্প্রতি করা ব্লাড টেস্টের রিপোর্টেও ধরা পড়েছে যে তার শরীরে ইনফেকশন পজিটিভ। দেবলীনা বলেন, “জ্বালা-যন্ত্রণা আর ব্যথায় পেটের মধ্যে কী হচ্ছে তা বলে বোঝানো যাবে না। জাস্ট ভাল লাগছে না আর।” এই শারীরিক যন্ত্রণা তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলেছে।

