‘কন্যাসম দেবলীনার এমন যন্ত্র’ণাময় অবস্থাতেও দিনরাত রিল পোস্ট করছে দিদি শর্মিষ্ঠা!’ কথার সঙ্গে মিলছে না কাজ! দাবি নেটিজেনদের!

গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যা চেষ্টার ঘটনার পর থেকেই তাঁর পরিবার একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছে। বিশেষ করে দেবলীনাদের দিদি শর্মিষ্ঠা প্রথম দিন থেকেই বোনের হয়ে প্রতিবাদে সরব। দেবলীনা ও তাঁর স্বামী প্রবাহর দাম্পত্য সমস্যা, মানসিক চাপ এবং শ্বশুরবাড়ির ভূমিকা নিয়ে বারবার নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। শর্মিষ্ঠার দাবি, দেবলীনা শুধু তাঁর বোন নন, কন্যাসম। ছোট থেকে বড় হতে দেখা দেবলীনাকে তিনি সব সময় নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন।

এই আবহেই দেবলীনা যখন শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখনই নতুন এক বিতর্ক তৈরি হয়েছে সমাজমাধ্যমে। অভিযোগ উঠেছে, এমন সংকটজনক পরিস্থিতিতেও শর্মিষ্ঠা নিয়মিত ঘন্টায় ঘন্টায় রিল পোস্ট করছেন। দেবলীনা হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর সেই সময় সোশ্যাল মিডিয়ায় রিলের বন্যা অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে।

নেটিজেনদের একাংশের মতে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার বদলে পরিবারের উচিত ছিল সম্পূর্ণভাবে দেবলীনাকে সময় দেওয়া। বিশেষ করে যাঁর মুখে বারবার শোনা গেছে দেবলীনা তাঁর কাছে কন্যাসম, তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শোক ও যন্ত্রণার আবহে রিল পোস্ট করাকে একেবারেই মানতে পারেননি বহু দর্শক।

এই ক্ষোভ প্রকাশ পেয়েছে এক দর্শকের পোস্টে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই পোস্টে দর্শক লিখেছেন, জীবনে যাই ঘটে যাক রিলস পোস্ট করা কি বাধ্যতামূলক। দেবলিনা যাকে নিজের চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখা হয়েছে, যার এমন শারীরিক ও মানসিক অবস্থা, তার দিদি হয়ে কীভাবে ঘন্টায় ঘন্টায় রিল পোস্ট করা যায়। দর্শকের মতে, গোটা বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু লাগছে।

এই পোস্ট সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে দেবলীনা নন্দীর পরিবারকে ঘিরে। কেউ কেউ শর্মিষ্ঠার পাশে দাঁড়ালেও, অনেকেই মনে করছেন এই সময় সংযমই সবচেয়ে বড় প্রয়োজন। দেবলীনার সুস্থতা যেখানে এখনও সকলের প্রধান চিন্তা, সেখানে সোশ্যাল মিডিয়ার আচরণ নিয়ে এই বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মত নেটিজেনদের একাংশের।

আরও পড়ুনঃ ‘স্কুলে ইংরেজি বই ছিল না, ইংরেজি কি জানতাম না…বাবার ক্ষমতা ছিল না ইংরেজি মিডিয়ামে পড়ানোর’, ভাষা শিখতে গিয়ে একাধিক প্রতিকূলতায় বিদীপ্তা চক্রবর্তী! ইংরেজি নিয়ে কি বললেন অভিনেত্রী?

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button