‘স্কুলে ইংরেজি বই ছিল না, ইংরেজি কি জানতাম না…বাবার ক্ষমতা ছিল না ইংরেজি মিডিয়ামে পড়ানোর’, ভাষা শিখতে গিয়ে একাধিক প্রতিকূলতায় বিদীপ্তা চক্রবর্তী! ইংরেজি নিয়ে কি বললেন অভিনেত্রী?

বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) হলেন সমকালীন বাংলা চলচ্চিত্র, টেলিভিশন (Bengali Television) এবং থিয়েটার জগতের একজন অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী। নব্বইয়ের দশকের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। তিনি তাঁর সাবলীল এবং স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর বড় বোন সুদীপ্তা চক্রবর্তীও একজন প্রতিষ্ঠিত জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিদীপ্তা তাঁর স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক সচেতনতার জন্য পরিচিত।

সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে অভিনেত্রী আবারও নিজেরে স্পষ্টভাষী ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন বর্তমান সময়ে ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম নিয়ে যেয়ে বিতর্ক চলে যেই সেই মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী বর্তমান বিশ্বায়ন ও প্রতিযোগিতামূলক যুগের চাহিদাকে মাথায় রেখে ইংরেজি মাধ্যম শিক্ষার প্রয়োজনীয়তার ওপর নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষায় সফল হতে গেলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার অর্থ এই নয় যে নিজের মাতৃভাষা বা সংস্কৃতিকে বিসর্জন দিতে হবে। ইংরেজিকে তিনি একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হিসেবে দেখছেন, যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়।

বিদীপ্তা জানিয়েছেন যে, আজ তাঁরা যে সচ্ছলতা বা পরিচিতি দেখছেন, তাঁদের ছোটবেলাটা তেমন ছিল না। তাঁর বাবা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। সেই সময় তাঁদের আর্থিক অবস্থা এমন ছিল না যে সন্তানদের দামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন। তাঁর বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলেন। তখনকার দিনে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য ইংরেজি মাধ্যম স্কুলের আকাশছোঁয়া খরচ বহন করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু বর্তমানে তাদের সেই অবস্থা আছে যাতে ছেলে মেয়েকে সেই সুবিধাগুলো দিতে পারে।

অভিনেত্রীর মতে, ইংরেজি মাধ্যমে পড়া মানেই বাংলা ভুলে যাওয়া বা বাঙালি সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়া নয়। তাঁর মতে, নিজের শেকড় এবং মাতৃভাষার প্রতি টান বজায় রেখেও ইংরেজি শেখা সম্ভব এবং বর্তমান সময়ে তা অপরিহার্য। তিনি জানান তার সন্তানরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু মাতৃভাষা নিয়ে তাদের কোনোরকম অসুবিধা হয় না। তারা বাংলা গল্পের বইও খুব সচ্ছলভাবে পড়তে পারে।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় শীর্ষে পরশুরাম! হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম পাঁচে রয়েছে কোন কোন মেগা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বর্তমান সময়ে বাংলা মিডিয়ামের চাহিদা কমেছে, সমস্ত বাবা-মায়েরাই নিজেদের সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছে। আর তার ফলে বাংলা মিডিয়াম স্কুলগুলি প্রায় বন্ধের পথে। যা বেশ চিন্তার কারণ হয়ে উঠেছে সকলের জন্য। আর সমস্ত ইংরেজি মিডিয়ামে তাদের প্রথম ভাষা ইংরেজি এবং দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে রাখা হয়েছে। যা বাংলার জন্য খুব একটা সম্মানের নয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ইংরেজি ভাষার কতটা প্রয়োজন সেটা সকলেই জানেন। তাই বাংলা ভাষাকে অসম্মান না করেই ইংরেজি ভাষার গুরুত্ব নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন বিদীপ্তা চক্রবর্তী।

Back to top button