আ’ত্মহত্যার নাটক? এমন প্রতিক্রিয়ায় মাকে পাশে নিয়ে মুখ খুললেন দিদি শর্মিষ্ঠা! ‘প্রবাহ বাড়িতে বসে জোমাটোয় অর্ডার করছে, আর ও ৭৮ টা ট্যাবলেট খেয়ে হাসপাতালে পড়ে…ঘরের বউকে তাড়িয়ে অবধি দিয়েছিল ওর শ্বশুর’

সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে যে ঘটনায় তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া এবং বিনোদন মহল, তা ইতিমধ্যেই সকলের জানা। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির চাপ, মানসিক অপমান এবং দাম্পত্য জীবনের টানাপোড়েনে ভেঙে পড়েছিলেন দেবলীনা। নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য তাঁকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন গায়িকা। তবে সময়মতো চিকিৎসা পাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য ঘুরতে শুরু করে। অনেকেই দেবলীনাকে নিয়ে কটাক্ষ করেন, কেউ কেউ একে নাটক বলেও আখ্যা দেন। যদিও বাস্তব চিত্র যে কতটা ভয়াবহ ছিল, তা সামনে আসে দেবলীনাকে ঘিরে তাঁর পরিবারের বক্তব্যে। বর্তমানে দেবলীনা মৃত্যুর ঝুঁকি কাটিয়ে উঠলেও শারীরিক ও মানসিকভাবে এখনও অত্যন্ত দুর্বল। হাসপাতালের বিছানায় শুয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
এই আবহেই দেবলীনার দিদি শর্মিষ্ঠা মাকে পাশে নিয়ে একটি লাইভ ভিডিও করে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেবলীনার আত্মহত্যা চেষ্টা কোনও নাটক নয়। তাঁর কথায়, দেবলীনা ৭৮ খানা ঘুমের ওষুধ খেয়েছিল। কীভাবে তাঁকে বাঁচানো হয়েছে, সেই ভয়াবহ রাতের অভিজ্ঞতা শুধুমাত্র পরিবারই জানে। বাইরে থেকে বিষয়টা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল ভয়ংকর এবং হৃদয়বিদারক।
লাইভে শর্মিষ্ঠা আরও অভিযোগ করেন, যখন দেবলীনা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন তাঁর স্বামী বাড়িতে বসে অনলাইনে খাবার অর্ডার করে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। দেবলীনাকে একবারও দেখতে আসেননি তিনি। এমনকি দেবলীনাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন শর্মিষ্ঠা। তবুও সমস্ত অপমান সহ্য করে দেবলীনা আবার সেই বাড়িতেই ফিরে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ বিরক্তির চরম সীমায় দর্শক মহল! ‘চিরসখা’ ধারাবাহিকে বারবার আ’ত্মহত্যার দৃশ্য! ‘অপসংস্কৃতি ছড়াচ্ছে ধারাবাহিকটি…’ দাবি দর্শকদের, উঠছে প্রতিবাদের ঝড়!
দিদির কথায় উঠে আসে দেবলীনাদের অজানা লড়াইয়ের গল্প। প্রতিদিন কী ধরনের মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো দেবলীনাকে, তা বাইরের কেউ বুঝতে পারেনি। কারণ সবার সামনে হাসিমুখে থাকার ভান করতেন তিনি। এই লাইভ ভিডিওর পর অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলেছে। দেবলীনাকে ঘিরে সহানুভূতি এবং সমর্থনের ঢেউ আরও জোরালো হয়েছে।

