স্টেজ শো করতে গিয়ে মোটা অংকের পারিশ্রমিক দাবি!’ এত বেশি টাকা চাইছে যে আরাত্রিকার কথা ভাবাই যাচ্ছে না’- কটাক্ষের মুখে সারেগামাপার আরাত্রিকা!

সম্প্রতি কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো। বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো সারেগামাপা। দীর্ঘ কয়েক বছর বয়সে এই রিয়েলিটি শো হচ্ছে জি বাংলার পর্দায়। প্রতিটি সিজনেই দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। দূর দূর থেকে প্রতিযোগীরা আসে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য।

সেরকমই চলতি সিজনে একজন ট্যালেন্টেড প্রতিযোগী হলো আরাত্রিকা। আরাত্রিকার গানের গলা এতটাই সুন্দর যে অসংখ্য দর্শকে ভেবেছিলেন হয়তো প্রতিযোগিতার শেষে আরাত্রিকা প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে কোন স্থান দখল করে নেবে। কিন্তু তেমনটা হয়নি। উল্টে আরাত্রিকা কোন সম্মানই পায়নি সারেগামাপা এর মঞ্চ থেকে। সেই নিয়ে বিতর্ক লেগেই রয়েছে, এবারে আরো এক নতুন বিতর্ক সৃষ্টি হল আরাত্রিকাকে নিয়ে।

Aratrika Sinha

সবে গানের দুনিয়ায় পা রেখে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন। এরই মধ্যে তাঁর ঘাড়ে চাপল ‘অত্যাধিক পারিশ্রমিক’ চাওয়ার অভিযোগ। যদিও দেখা গেল, তাতে জবাব দিয়েছেন গায়িকার বাবা। সৌম্য সিনহার ফেসবুক পোস্টে কমেন্ট করেন এক ব্যক্তি। লেখেন, ‘আমাদের সবার প্রিয় আরাত্রিকা। খুব ভালোবাসতাম। অনেকঅনেক পোস্টে লাইক কমেন্ট করতাম। একটা বিষয়ে হতাশ হলাম যে আমাদের জয়নগরে যে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা, তার শুভ উদ্বোধন করব আমাদের সবার প্রিয় আরাত্রিকার গলায় গণসংগীত দিয়ে। কিন্তু এতটা বেশি টাকার হিসেব দেখানো হয়েছে যে, আরাত্রিকার কথা ভাবা একপ্রকার অসম্ভব।’

আরও পড়ুনঃ ‘যেটা চলে যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায়…আর ফেরে না’- ঘিরে ধরেছে হতাশা! স্বামীর স্মৃতি আগলেই বেঁচে আছেন অভিনেত্রী অনুরাধা রায়?

গায়িকার বাবা সৌম্য লেখেন, ‘বাঁকুড়া থেকে জয়নগরের দূরত্ব কত? মিউজিসিয়ানদের একটা গাড়ি ও আরাত্রিকা এবং তার অভিভাবকের জন্য আরেকটা গাড়ি, মোট কত লাগবে? মিউজিসিয়ান ৬ জন এর পেমেন্ট কত লাগবে? আরাত্রিকা এতটা পথ জার্নি করে, মঞ্চে দেড় ঘন্টা গান গাইবে – সব মিলিয়ে কত টাকা হওয়া উচিত বলে মনে হয়? শিল্পীর পরিশ্রম হয় না?’

কমেন্টে অন্যরাও নিয়েছে আরাত্রিকার পক্ষই। একজন লেখেন, ‘আপনার মধ্যে শিল্পীদের প্রতি যদি সামান্যতম শ্রদ্ধা বোধ থাকত, তাহলে ফেসবুকে এভাবে কোন শিল্পীকে ছোট করার চেষ্টা করতেন না। যদিও আপনার কমেন্টে কিছু এসে যায় না। প্রকৃত শিল্পীদের সম্মান দিতে শিখুন… আপনার শুভ বুদ্ধির উদয় হোক।’

Back to top button