অভিনেত্রীর গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃ’ত্যু! ক্ষেপে গেল জনগণ!

বছর শেষের আগেই বিরাট বড় দুর্ঘটনার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী। চলতি বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। সম্প্রতি আবারো দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী। চিন্তায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন এবং অভিনেত্রীর ভক্তরা।
দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেত্রী
জনপ্রিয় ঐ অভিনেত্রী শুক্রবার রাতে নিজের শুটিং সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণস্থলে ধাক্কা মারায় প্রাণ হারালেন এক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। দ্রুতগতিতে থাকা গাড়িটি নির্মাণস্থলে ধাক্কা মারার পর অভিনেত্রী ও চালকও অল্প আহত হন। এয়ারব্যাগ সঠিক সময়ে খুলে যাওয়ায় অভিনেত্রী গুরুতর চোট পাওয়া থেকে বেঁচে যান।
গাড়িটি মেট্রোর নির্মাণস্থলে কাজ করা শ্রমিকদের ওপর উঠে যায়। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণস্থলে শ্রমিকদের ধাক্কা মারে। একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য গাড়ির ড্রাইভারকে দায়ী করা হচ্ছে। পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অন্য একজন শ্রমিক যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তার অবস্থাও বেশ আশঙ্কাজনক। এই গাফিলতির জন্য পুরো তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। গাড়িতে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী উর্মিলা কোঠারি। মুম্বইয়ের কান্দিভালিতে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ “আমার শরীরের একটা টুকরো চোখের সামনে দেখছি!”- হঠাৎ কি হল জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তীর?
এই দুর্ঘটনার জন্য অভিনেত্রী নিজেও ভীষণভাবে দুঃখিত। ঘটনায় শোক প্রকাশ করেছেন উর্মিলা এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। অভিনেত্রী একটুর জন্য রক্ষা পেলেও তার চালক সামান্য আহত হয়। তবে যার জন্য একজন শ্রমিক মারা গেছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক তার শাস্তি দাবি করেছেন অভিনেত্রী।

