আবার চোখে দেখতে পাবে ফুলকি! ডাক্তারের কথা শুনে আশার আলো দেখলো রোহিত! তবে তার আগেই অগ্নি পরীক্ষার মুখোমুখি ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। এদিকে রোহিত স্পোর্টস এসোসিয়েশনের লোকদের জানিয়ে দেয় এই বিষয়ে তারা যেন তদন্ত শুরু করে। রোহিত জানতে চায় ফুলকির এই অবস্থার জন্য কে বা কারা দায়ী। ডাক্তার এসে জানাই ফুলকির দৃষ্টি শক্তি হয়তো সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। সে আর হয়তো কোনদিনই দেখতে পাবে না।

Phulki Today Episode 30 January

এখনো অনেক রকম টেস্ট করা বাকি তাই সবকিছু না করে তারা সঠিকভাবে কিছুই বলতে পারছে না। এদিকে ফুলকির বক্সিং ম্যাচ দেখতে আসার জন্য টিকিট কাটার ব্যবস্থা করতে থাকে লাবণ্যরা। তারপর রোহিত ফোন করে তাদের জানায় ফুলকি কারো ষড়যন্ত্রের শিকার হয়ে তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। বাড়ির সবাই তো এই খবর শোনার পর চিন্তায় পড়ে যায়। এদিকে পুলিশ তদন্ত শুরু করে দেয়।

ফুলকি আজকের পর্ব ৩১ জানুয়ারি (Phulki Today Episode 31 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি রোহিতের পাশে দাঁড়ানোর জন্য রায়চৌধুরীর বাড়ি সকলে পারমিতা, লাবণ্য সবাই চলে আসে দিল্লি। তারপর সবাই মিলে যায় ফুলকির কেবিনে। ডাক্তার আস্তে আস্তে ফুলকির চোখের ব্যান্ডেজ সরিয়ে দেয় না। কিন্তু ফুলকি কিছুই দেখতে পায় না, দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে সে। কান্না করতে থাকে। আর বারবার বলতে থাকে এবারে কি করে সেই শালিনীর সঙ্গে লড়াই করবে, কিভাবে রোহিতের মুখ রাখবে সে। ফুলকির এই অবস্থা চোখে দেখতে না পেয়ে রোহিত সেখান থেকে বেরিয়ে আসে। সে ভালই বুঝতে পারে ফুলকির বিরুদ্ধে কোন বড় রকম চক্রান্ত করা হয়েছে।

আর কিছুক্ষণ পরে রোহিতের ফোনে ফোন আসে। পুলিশ অফিসার জানায় রোহিত যে কলটা খুলে দিয়েছিল তাদের হাতে সেখান থেকেই কেমিক্যাল পাওয়া গিয়েছে, রোহিতের সন্দেহ ঠিক। রোহিত অফিসারকে জানিয়ে দেয় আসল দোষীকে খুঁজে বার করতে। কিন্তু যে শালিনী এবং রুদ্রর কথা এই কাজ করেছে সেই লোকটিও মিসিং। দেখা যাক কতদূর তদন্ত করতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ “প্লে বয় বনি!” জীবনে রয়েছে একাধিক মেয়ে! রয়েছে প্রায় সব ধর্মের একটা করে গার্লফ্রেন্ড! সাক্ষাৎকারে বিস্ফোরক কৌশানী!

অন্যদিকে ডাক্তার চোখে কালো চশমা এবং হাটার সাপোর্টের জন্য লাঠি দেয় ফুলকিকে। আস্তে আস্তে সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকে সে। পাশাপাশি ফুলকির চোখের রিপোর্টে চলে আসে। ডাক্তার বলে ফুলকির দৃষ্টি শক্তি ফিরে আসবে ঠিকমতো ট্রিটমেন্ট হলে ফুলকি আবার চোখে দেখতে পাবে। এটা জানার পর তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু রোহিত নিজের রাগ সামলাতে না পেরে চলে যায় শালিনীর কাছে জবাব চাইতে। কিন্তু শালিনী তখন তার কোচের সঙ্গে মদ্যপান করে সেলিব্রেট করতে ব্যস্ত। সেখানেই মুখোমুখি হয় রোহিত। কিন্তু শালিনী রোহিতকে ফাঁসানোর জন্য অন্য চাল চালে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button