‘অভদ্র পোশাক পরে হাতে একটা ফোন নিলেই…’, ফের বিতর্কে জয়া বচ্চন! পাপারাজ্জিদের ‘ইঁদুর’ বলে কটাক্ষ! উত্তপ্ত সমাজমাধ্যম!

বলিউড অভিনয়শিল্পী জয়া বচ্চন বহুবার প্রকাশ্যে পাপারাজ্জিদের উপর ক্ষোভ দেখিয়েছেন। তাদের আচরণে তিনি যে বিরক্ত, তা আগেও স্পষ্ট হয়েছে নানা ভাইরাল ভিডিওতে। নেটিজেনদের একাংশ তাঁকে রাগি বলে মজা করলেও জয়া নিজের অবস্থান থেকে একটুও সরেননি। এবার বরখা দত্তের অনুষ্ঠানে এসে তিনি আরও সরাসরি সমালোচনা করলেন ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো এই তথাকথিত মিডিয়া কর্মীদের।
জয়া বলেন যে সংবাদমাধ্যমকে তিনি সম্মান করেন, কারণ তাঁর বেড়ে ওঠা সাংবাদিক পরিবারের মধ্যেই। কিন্তু তাঁর মতে পাপারাজ্জি কোনওভাবেই মিডিয়ার প্রতিনিধি নয়। জয়ার ভাষায়, এরা নাকি প্রশিক্ষিতও নয়, অথচ নিজেদের মিডিয়া বলে দাবি করে। তিনি মনে করেন, প্রকৃত সাংবাদিকতার সঙ্গে এদের কাজের কোনও মিল নেই।
এই আলাপচারিতাতেই জয়া আরও তীব্র ভাষায় বলেন, রাস্তাঘাটে টাইট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা, হাতে মোবাইল নিয়ে ছবি তোলার সুযোগ পেলেই লাফিয়ে পড়া এই পাপারাজ্জিদের আচরণ অত্যন্ত নোংরা। তিনি প্রশ্ন তোলেন, এদের শিক্ষা, ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা কী, যে এরা যাকে-তাকে অনুসরণ করে মন্তব্য ছুড়ে দেয়।
সংসদের সদস্য ও অভিজ্ঞ অভিনেত্রী আরও জানান, তাঁর নিজের টিমের একজনও তাঁকে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় জয়া নাকি সবচেয়ে অপছন্দের মানুষদের একজন। জয়া বলেন, এসব নিয়ে তিনি একদমই মাথা ঘামান না। বরং তিনি স্পষ্টভাবে বলেন, তাঁরও অধিকার আছে অপছন্দ করার, এবং পাপারাজ্জিদের তিনি ‘ইঁদুর’ বলেই দেখেন যারা মোবাইল হাতে মানুষের ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ ‘এমন ভাবে চলে যাওয়াটা মানতে পারছি না…’ কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ সায়ক! কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা!
এখানেই না থেমে জয়া আরও জানান, এখনকার অনেক তরুণ তারকা ইচ্ছে করেই পাপারাজ্জিদের বিমানবন্দরে ডাকেন নিজের প্রচারের জন্য। সে প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি কারও ছবি তুলতে লোক ডেকে আনতে হয়, তবে তারকা হওয়ার অর্থই বা কী। নিজের নাতি অগস্ত্যকেও উদাহরণ দিয়ে তিনি বলেন, জনপ্রিয়তার জন্য অযথা প্রচারের দৌড়ে নামাটা পুরোপুরি অপ্রয়োজনীয়।
View this post on Instagram

