লাইভ শোতে গাইতে গাইতে আচমকা মুখ থুবড়ে পড়লেন মোহিত চৌহান! দর্শকের স্মৃতিতে বিভীষিকার মতো উঁকি দিলো কেকে!

ভোপালে এইমস আয়োজিত রেটিনা ৮.০ অনুষ্ঠানের লাইভ পারফরম্যান্সে ঘটে গেল মুহূর্তের আতঙ্কের ঘটনা। দর্শকে ঠাসা অডিটোরিয়ামে মোহিত চৌহান যখন তাঁর জনপ্রিয় গান নাদান পরিন্দে গাইছিলেন তখন কেউই ভাবতে পারেননি যে কয়েক সেকেন্ডের মধ্যে শো স্তব্ধ হয়ে যাবে। গানের ক্লাইম্যাক্স অংশে তিনি সামনে এগোতেই হঠাৎ একটি স্টেজ লাইটে পা আটকে ভারসাম্য হারান এবং চোখের পলকে মাটিতে পড়ে যান। মুহূর্তেই চিৎকার আর দুশ্চিন্তায় ভরে ওঠে চারদিক।

মোহিতের পড়ে যাওয়ার সেই দৃশ্য একাধিক দর্শক ভিডিও করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায় যা দেখে আরও অনেকে চমকে ওঠেন। ঘটনাস্থলে উপস্থিত আয়োজকেরা ছুটে গিয়ে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন এবং সঙ্গে সঙ্গে শো বন্ধ করে দেওয়া হয়। উপস্থিত মেডিক্যাল টিম দ্রুত মঞ্চে উঠে তাঁর আঘাত পরীক্ষা করেন। সৌভাগ্যক্রমে বড় কোনও চোট পাওয়া যায়নি এবং প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আকস্মিক সেই মুহূর্ত পুরো পরিবেশকেই অস্থির করে দেয়।

এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেননি মোহিত চৌহান তবে অনুষ্ঠানস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী তিনি সুস্থ আছেন। এই ঘটনা অনেকের মনেই ফের উস্কে দেয় কেকে’র মর্মান্তিক কনসার্ট স্মৃতি যা ঘটেছিল কলকাতায়। সেই ভয়াবহতার ছবি মনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনার সঙ্গে ছড়িয়ে পড়ে অস্বস্তিও। তবে এ দিনের ঘটনায় শারীরিকভাবে বড় ক্ষতি না হওয়ায় সকলেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

গত কয়েক বছরে সিনেমায় মোহিত চৌহানের গান কম শোনা গেলেও তাঁর কণ্ঠের জাদু এখনও অটুট। তুম সে হি সাড্ডা হক ইলাহি বা রকস্টারের একের পর এক হিট গান আজও শ্রোতাদের হৃদয়ে একই রকম গভীর জায়গা ধরে রেখেছে। লাইভ কনসার্টেও তাঁর এনার্জি এবং উপস্থিতি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ যা এ দিনের ঘটনাকে আরও চিন্তার করে তুলেছিল।

আরও পড়ুনঃ ‘স’মকামী ভালোবাসা মানে দুটো মানুষের…’- স’মকামী প্রেমে লিলি চক্রবর্তী! জীবনে নতুন মাত্রা যোগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী!

সম্প্রতি তিনি প্লেব্যাক করেছেন রাম চরণ অভিনীত আসন্ন ছবি পেড্ডি র গানে। এ আর রহমানের সুরে এবং রাকিব আলমের কথায় নির্মিত সেই গানের নাম চিকরি চিকরি যা প্রকাশের আগেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। তাই সামান্য দুর্ঘটনা কাটিয়ে গায়কের দ্রুত মঞ্চে ফিরে আসার খবরই এখন প্রত্যাশা সকলের।

Back to top button