৭৭ বছরেই থমকে গেল জীবন! প্রয়াত বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী, শোকাহত চলচ্চিত্র জগৎ!

একটা দুর্ঘটনা যেতে না যেতে আরো একটা এসে হাজির। বছরের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। এই বছরের শুরু থেকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি তেমনি আরও একে জনপ্রিয় অভিনেত্রীকে আমরা হারালাম আমাদের মাঝখান থেকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন শোকের কালো ছায়া পড়েছে।

ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু সংবাদ এসে হাজির হলো। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীর পরিবার পরিজন সহকর্মী রেখে অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না। একাধিক ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী।

১১ অগাস্ট না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোশ্যাল মিডিয়ায় সোমবার অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার তুতো ভাই। একাধিক হিন্দি ছবিতে অভিনেত্রীর বোন ও প্রিয় বান্ধবীর চরিত্রেই সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির লাইমলাইট থেকে দূরে থাকতেন অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবেই নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন।

পতিতা, বিরাজ বহ, দেবদাস, গরম কোট, দয়ার-ই-হাবিব, আব দিলি দূর নাহিন, হাম পাঁচি এক ডাল কে এর মতন একাধিক ছবিতে কাজ করেছেন। শেষবার দেখা গিয়েছিল খুনি দারিন্দা ছবিতে অভিনয় করতে।

আরও পড়ুনঃ ফুলকির প্রশ্ন বাণে জর্জরিত বিরোধী দলমন্ত্রী! রাজমহল থেকে বিতাড়িত ছোট রানীর প্রধান চামচা!

প্রয়াত সাতের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজিমা। মুম্বইয়ের দাদারে দুই সন্তানের সঙ্গে থাকতেন নাজিমা। নাজিমা অভিনীত প্রথম ছবি ‘দো বিঘা জমিন’। পরিচালক বিমল রায়-এর হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন নাজিমা। কালজয়ী ছবি দেবদাসে পারো-র ছোটবেলার বান্ধবীর চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন প্রয়াত অভিনেত্রী নাজিমা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

actress

Back to top button