ফুলকির প্রশ্ন বাণে জর্জরিত বিরোধী দলমন্ত্রী! রাজমহল থেকে বিতাড়িত ছোট রানীর প্রধান চামচা!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, রোহিত ফুলকি মিলে অভিরূপকে দেখতে হাসপাতালে যায়। ফুলকিকে দেখে আবার নাটক শুরু করে রুদ্র। যাতে সবাই তার উপরে দয়া করে। সেই ভাবেই কথা বলতে থাকে ফুলকি তাকে সন্দেহ করছে সে রাজমহল থেকে চলে যাবে এই সমস্ত কথা বলতে থাকে। লাবণ্য এ সমস্ত কথা শুনে ভেঙে পড়ে। আর বলে ফুলকি ছেলেমানুষ তাই জন্য বলে ফেলেছে এমন কথা। ফুলকিও ভাবে অভিরূপকে সন্দেহ তালিকা থেকে সে বাদ দিতে পারছে না, তাই তাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। তাই এবারের মতো অভিরূপের কাছে ক্ষমা চেয়ে নেয়।

রুদ্র ভাবে এ যাত্রায় সে বেঁচে গেছে। কিন্তু ফুলকি তাকে নজরে রাখার জন্যই এই কাজ করেছে। পরের দিন রুদ্র আবার যায় পার্টি অফিসে সেখানে গিয়ে জানায় ফুলকি তাকে আর একটু হলেই ধরে ফেলছিল। তাই তাকে কিছুদিনের জন্য হলেও গা ঢাকা দিতে হবে। কিন্তু দলের মন্ত্রী রুদ্রকে তা করতে দেয় না। কারণ আর কিছুদিন পরেই ভোট আর রুদ্র ছোট রাজকুমারকে সাহায্য করছে এ ব্যাপারে। তবে রুদ্র জানায় যদি দলের লোকজন এখন সাধারণ মানুষের সামনে এসে তাদের সাথে মুখোমুখি কথা না বলে তাহলে দলকে কেউ বিশ্বাস করতে পারবে না। আর ভোটে তারা জিততে পারবে না। সুতরাং এবার সময় এসেছে সবাইকে সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে। দলের লোকের এই প্ল্যান পছন্দ হয়। সবাই মিলে ঠিক করে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করবে দলের মন্ত্রী মশাই এবং জনগণের থেকে ভোট পাওয়ার জন্য কিছু মিথ্যে প্রতিশ্রুতি দেবে তারা।
সেই মতোই দলের লোকজন মিলে ধুমধাম আয়োজনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠান শুরু করে। এক এক করে সবাই এসে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভাষণ দিতে থাকে। ফুলকি রোহিত সকলেই সেখানে উপস্থিত ছিল। কিন্তু ফুলকি তো এই সমস্ত মিথ্যে ভাষণ শুনতে রাজি নয়। তাই সে ঠিক করে নেয় মন্ত্রী মশাইকে ফাঁদে ফেলবে। জনগণের সামনে তার আসল মুখোশটা টেনে ছিঁড়ে দেবে।
আরও পড়ুনঃ #Breaking: বিরাট দুঃসংবাদ! বাংলা বিনোদন জগতে বিরাট নক্ষত্র পতন! প্রয়াত বাসন্তী চট্টোপাধ্যায়!
ছোট রাণীর দলের মন্ত্রী মঞ্চে বড় বড় ভাষণ দেয় সবাইকে চাকরি দেবে, ছেলেদের সাইকেল দেবে, বাইক দেবে আরো কত কি। তার এই ঝুড়ি ঝুড়ি মিথ্যে শুনে ফুলকি পাল্টা তাকে প্রশ্ন করার চ্যানেল ছুঁড়ে দেয়। আর তিনি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু রুদ্র তো জানে ফুলকি কি জিনিস, সে তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তবে মন্ত্রীর থেকে মনের মতনও উত্তর না পেয়ে সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ফুলকি। আর স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ত্রী মশাইকে পতাকা উত্তোলন করতে দেয় না। জানিয়ে দেয় যেদিন তারা মানুষের ভালো করতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারবে সেদিন যেন পতাকা উত্তোলন করে তার আগে নয়। তারপর ফুলকি নিজেই পতাকা উত্তোলন করে শপথ নে

