নিজের বাড়িতেই গু’লিবিদ্ধ গোবিন্দা! এটাকি আদৌ দুর্ঘটনা? কিনা খতিয়ে দেখছে পুলিশ!

সিনে জগতে ( Bollywood ) আবারও দুঃসংবাদ। এবার গু’লিবিদ্ধ হলেন গোবিন্দা ( Govinda )! নিজের বাড়িতে থাকাকালীনই গুলিবিদ্ধ হলেন অভিনেতা। গত মঙ্গলবার অর্থাৎ ১ লা অক্টোবর গুলি লাগে তার। অদ্ভুত ব্যাপার অভিনেতার এই দুর্ঘটনার জন্য অভিনেতা নিজেই দায়ী! নিজের লাইসেন্স করা রিভলবার থেকেই গু’লি গিয়ে লাগে তার পায়ে। এখন কেমন অবস্থা অভিনেতার? কীভাবে বা হলো এই দুর্ঘটনা?

গত মঙ্গলবার অভিনেতা কলকাতার একটি অনুষ্ঠানে যাবেন বলে প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তিনি নিজের রিভলবার পরিষ্কার করবার জন্য সেটি বার করেন। রিভলবারটি পরিষ্কার করতে করতে অসাবধানতাবশত সেই রিভলবার থেকে গু’লি চলে যায় আর গু’লি গিয়ে লাগে অভিনেতার হাঁটুর নীচে, প্রচন্ড র’ক্তপাত হতে থাকে। তাড়াতাড়ি তাকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখন‌ও ভর্তি আছেন গোবিন্দা। একটি সূত্রের মাধ্যমে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে দুর্ঘটনার সময় অভিনেতা বাড়িতে একাই ছিলেন।

দুর্ঘটনার পর অভিনেতা নিজেই তার চিকিৎসককে ফোন করেন। এরপর চিকিৎসক এসে ভোর পাঁচটায় তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর‌ই ডাক্তাররা চিকিৎসা শুরু করেন এবং অভিনেতার পা থেকে গু’লি বার করে দেওয়া হয়। বর্তমানে আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। গু’লি পায়ে ঢুকে আটকে যাওয়ার জন্য প্রচুর র’ক্তপাত হয়েছিল অভিনেতার। এই ঘটনায় অভিনেতার পায়ে প্রায় ১০টা স্টিচ পড়ে।

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “কলকাতায় আমাদের একটি শো রয়েছে। আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দাজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’ তবে বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল হলেও আগামী দুদিন হাসপাতালেই থাকবেন গোবিন্দা। বলিউডের ডেভিড ধাওয়ান থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা ও অভিনেতার বন্ধুবান্ধব অনেকেই অভিনেতাকে হাসপাতালে দেখতে যান।

তার সমস্ত অগণিত ভক্তদের ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে নিজের শারীরিক অবস্থার কথা বলে অভিনেতা জানিয়েছেন, “আমার ভক্ত, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন সুস্থ অনুভব করছি। আমি গু’লিবিদ্ধ হয়েছি। কিন্তু এখন ভালো অনুভব করছি। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডা. আগরওয়ালকে ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ।”  অভিনেতার বন্দুকটি ইতিমধ্যেই পুলিশ নিয়ে নিয়েছে। অভিনেতা নিজেই দাবি করে বলেছেন, এই ঘটনাটি পুরোটাই দুর্ঘটনা তবুও পুলিশ তদন্ত করে দেখছেন।

আরও পড়ুনঃ নতুন ধারাবাহিকে ফিরছে আদৃত! বিপরীতে থাকছে জনপ্রিয় নায়িকা!

উল্লেখ্য, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা ঘটনাটি ঘটার সময় মুম্বাইয়ে উপস্থিত ছিলেন না। কাজের সুত্রে তিনি প্রবাসে ছিলেন। তার অনুপস্থিতিতেই অসাবধানতাবশত অভিনেতার সঙ্গে এই ভ’য়ঙ্কর মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্বামী গোবিন্দার গু’লিবিদ্ধ হয়েছেন এই খবরটা জানার পর তিনি আর চুপ করে বসে থাকেন নি। খবরটা পেতেই তিনি সময় নষ্ট না করে সেই মুহূর্তে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Back to top button