নতুন ধারাবাহিকে ফিরছে আদৃত! বিপরীতে থাকছে জনপ্রিয় নায়িকা!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।
জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলার পর্দায় আবারো নতুন ধারাবাহিকে খুব শীঘ্রই ফিরতে চলেছে আপনাদের সকলের প্রিয় নায়ক মেয়েদের ক্রাশ আদৃত রায়। এই খবর তো প্রত্যেকেই পেয়েছেন। আদৃত এর নতুন ছবি পাগল প্রেমীর শুটিং চলছিল তবে কানাঘুষো শোনা গিয়েছে প্রযোজক সংস্থার সাথে নাকি কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আদৃত তাই তার ছবি মুক্তি কবে হবে সেটা এখনো বলা যাচ্ছে না।
আদৃত এর বিপরীতে থাকছেন এই অভিনেত্রী
এরই মধ্যে খবর এসেছে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছে সকলের প্রিয় আদৃত। তবে কবে কোন ধারাবাহিকে সেটা এখনো জানা যায়নি। একটি নামি প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ধারাবাহিকের কথা চলছে। এন আইডিয়াস এর পক্ষ থেকে নতুন ধারাবাহিক আসতে চলেছে। ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছে আদৃত। তবে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মাঝে।
নতুন ধারাবাহিকে আদৃত এর বিপরীতে অভিনয় করতে দেখা যেতে চলেছে অভিনয় জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। ওই অভিনেত্রীকে প্রত্যেকেই বেশ পছন্দ করেন। আর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। জি বাংলা, স্টার জলসার মতন বড় বড় চ্যানেলে দেখা গিয়েছে তাকে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ রুদ্রর পথে কাঁ’টা লাবণ্য! বউয়ের কাছে ধরা পরে গেল সে! ধুন্দুমার আজকের পর্ব
তিনি আর কেউ নন সকলের প্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। শেষবার স্বীকৃতিকে জি বাংলার পর্দায় আলোর কোলে ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়াও স্টার জলসার পর্দায় খেলাঘর, মেয়েবেলা মতন হিট ধারাবাহিকে কাজ করেছেন। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি লুক সে করার জন্য ডাকা হবে অভিনেত্রীকে। আর আগে অমর সঙ্গী ধারাবাহিকের লুক সেটের জন্য তার নাম উঠে এসেছিল তবে শেষ পর্যন্ত ধারাবাহিকে অন্য নায়িকাকে দেখা গেছে। এবারে দেখা যাক আদৃত এর বিপরীতে দেখা মেলে নাকি।