৪৫০ কোটির রাজত্ব! ধর্মেন্দ্রর মৃ’ত্যুর পর কার ভাগ্যে কত? দুই স্ত্রী না ছয় সন্তান? প্রশ্নে উত্তপ্ত বলিউড!

বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে প্রয়াত হওয়ায় শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র দুনিয়ায়। কিন্তু তাঁর মৃত্যু সঙ্গে সঙ্গে নতুন করে উঠে এসেছে আরেক জটিল প্রশ্ন—৪৫০ কোটির সম্পত্তি কার ভাগ্যে যাবে? দীর্ঘ অভিনয় কেরিয়ার, মুম্বই ও পঞ্জাবে জমিজমা, বিলাসবহুল ফার্মহাউজ, ব্যবসা—সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ বিপুল। এখন আলোচনার কেন্দ্রবিন্দু, পরিবারে সেই সম্পদের বণ্টন কীভাবে হবে।
১৯ বছর বয়সে ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন। তাঁদের চার সন্তান—সানি, ববি, বিজেতা ও অজিতা। পরে হেমা মালিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু হিন্দু বিবাহ আইনে দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ হওয়ায় ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছিলেন বলে দাবি শোনা যায়। এরপরই বিয়ে হয় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর, এবং তাঁদের দুটি মেয়ে—এষা ও অহনা। তবে আইনি দিক থেকে এই বিয়ে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
ধর্মেন্দ্রর সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো লোনাভালার ১২০ কোটি টাকার ফার্মহাউজ, যেখানে শেষ বয়সে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। মহারাষ্ট্রে বাড়ি-জমি মিলিয়ে তাঁর নামে রয়েছে আরও প্রায় ১৭ কোটি টাকার সম্পত্তি। পঞ্জাবে কৃষিজমি, দামি গাড়ি, রিসর্টসহ আরও নানা সম্পদের মালিক ছিলেন তিনি। তাই পরিবারে কার ভাগে কত আসবে, তা এখন সকলের কৌতূহলের বিষয়।
হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ অনুযায়ী, ধর্মেন্দ্রর স্ব-অর্জিত সম্পত্তি সাত ভাগে ভাগ হবে। অধিকার পাবেন প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও তাঁর ছয় সন্তান। প্রত্যেকে পেতে পারেন আনুমানিক ৬৪ কোটি টাকা করে। কিন্তু এখানেই বড় প্রশ্ন—হেমা মালিনীর ভাগে কিছুই কি আসবে না? কারণ আইন অনুযায়ী ধর্মেন্দ্রর প্রথম বিয়ে বিদ্যমান থাকলে হেমা মালিনীকে স্ত্রী হিসেবে গণ্য করা হয় না। তবে তাঁদের দুই মেয়ে এষা ও অহনা পূর্ণ আইনি অধিকার পাবে।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা! দুচোখে জল নিয়ে আবেগঘন সানি-ববি! সলমন, ঐশ্বর্য, শাহরুখসহ বলিউডের তারকাদের ভিড়!
এই পরিস্থিতিতে বলিউড মহলে শুরু হয়েছে জল্পনা—দেওল পরিবারের ভেতরে কি নতুন দ্বন্দ্ব তৈরি হবে? নেটিজেনদের একাংশ করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুরের সম্পত্তিবিতর্কের উদাহরণ টেনে উদ্বেগ প্রকাশ করছেন। অন্যদিকে অনেকে মনে করছেন, যদি ধর্মেন্দ্র উইল করে রেখে থাকেন, তাহলে ভাগবাঁটোয়ারা পুরোপুরি তাঁর সিদ্ধান্ত অনুযায়ী হবে। এখন অপেক্ষা, এই ৪৫০ কোটির সম্পত্তি—শান্তিতে ভাগ হবে নাকি নতুন ঝড় উঠবে? সময়ই বলবে।

