এবার বার্সেলোনার মাঠে বঙ্গ পুত্র অরিজিতের গান? বিদেশে হিন্দি গানে নজির গড়লেন অরিজিৎ, গর্বিত ভক্তরা

খ্যাতির চূড়ায় থেকেও তাঁর পা বরাবর মাটিতে। দেশের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেও আজও তিনি ‘কেয়ার অফ জিয়াগঞ্জ’। কথা হচ্ছে অরিজিৎ সিং-কে নিয়ে। এই বাঙালি গায়কের এখন বিশ্বজোড়া খ্যাতি। একের পর এক কনসার্ট করে বেড়াচ্ছেন দেশে-বিদেশে। আর এবার অরিজিতের হিন্দি গান জায়গা করে নিল ফুটবল মাঠে, তাও আবার এল ক্লাসিকোর মঞ্চে।
বিদেশের মাটিতে তাঁর শো হামেশাই হয়। কিন্তু এল ক্লাসিকো চলাকালীন স্টেডিয়ামে অরিজিতের গান, এমনটা বোধহয় এই প্রথম। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এবার জায়গা করে নিল এই বঙ্গসন্তানের নতুন হিন্দি গান ‘বৈরিয়া’। দিনকয়েক আগেই বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ডিজিটাল বোর্ডে দেখা যায় ‘বৈরিয়া’। ইউটিউব ও একাধিক মিউজিক প্ল্যাটফর্মে কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে গানটি।
মুক্তি পাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে ‘বইরিয়া’র রমরমা। সমাজমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পরে এ বার ফুটবল মাঠেও জায়গা করে নিল এই গান। এই অনন্য নজিরে খুশি অরিজিৎ সিংহও। তিনি বলেন, ‘‘আমি খুশি হয়েছিলাম যে আমাদের গান ‘বইরিয়া’ নিজের খাতে বয়ে বার্সেলোনার হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যুতে জায়গা করে নিয়েছে।
“আমি কৃতজ্ঞ যে, এই গানের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে পেরেছি।’’আন্তর্জাতিক স্তরে গানের এ রকম সাফল্যে উচ্ছ্বসিত ‘বইরিয়া’র সঙ্গীত পরিচালক গোল্ডি সোহেলও। তিনি বলেন, ‘‘এই গান তৈরি করায় যাঁদের অবদান আছে, যাঁরা এই গানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন— তাঁরা সবাই খুশি হয়েছেন গানের এই সাফল্যে। এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। এর থেকে ভাল আর কিছু হতে পারে না।’’
গানটি বেরোনোর পর রাতারাতি তা সমাজমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে নেয়। এবার ফুটবল মাঠেও জায়গা করে নিল ‘বৈরিয়া’। এই অনন্য নজিরে খুশি অরিজিৎ সিং নিজেও। তিনি জানিয়েছেন, ‘আমার নতুন গান বার্সেলোনার ঘরের মাঠে জায়গা করে নিয়েছে। এতে আমি কৃতজ্ঞ। এই গানের মাধ্যমে যেভাবে অসংখ্য মানুষকে আনন্দ দিতে পেরেছি, তাতে নিজেও খুশি হয়েছি।”

