বিয়ের আগেই সমস্যা! শ্বশুর বাড়িতে থাকব না, জানিয়ে দিলেন রুবেলের প্রেমিকা শ্বেতা!

ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বাংলা ছবির সুপারস্টার দেবের (Dev) বিপরীতে অভিনয় করেছেন বড় পর্দাতেও। অভিনেত্রী এখন খুবই ব্যস্ত শুটিংয়ের কাজে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে(Sweta Bhattacharya ) বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার (zee bangla) অন্যতম ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon gopone mon veseche) ধারাবাহিকে।
বর্তমানে জি বাংলার যে ধারাবাহিকগুলি সবচেয়ে জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে দেখা যাচ্ছে রনজয় বিষ্ণুকে। শুরুর প্রথম দিন থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তাও। ধারাবাহিকটি টিআরপি লড়াইয়েও ভালো ফল করেও দেখাচ্ছে প্রতি সপ্তাহে।
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে অভিনেতা রুবেল দাসের সাথে। একে অপরকে ভালোবাসায় কিভাবে আগলে রাখতে হয় তা বারবার প্রমাণ করেছেন জনপ্রিয় এই জুটি। জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির সেটে আলাপ হয়েছিল তাদের। সেখান থেকেই ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। প্রায় তিন বছর হতে চলল তাদের সম্পর্কের।

দুজনে যে একসাথে ভালোই আছেন তার বারবার প্রমাণ মিলে সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্ট থেকেই। দুজন হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক। শ্বেতা ভট্টাচার্য কার বাড়ি জনসমক্ষে জানিয়েছেন যে রুবেলের সাথে এই সম্পর্কে তিনি অত্যন্ত খুশি এবং সুখী। সব সময়ই রুবেলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেত্রীর মতে রুবেল সবার থেকে আলাদা। রুবেল দাস খুব নিপুন হাতে বাড়ি এবং সম্পর্ক সামলাতে পারেন। এমনই কথা শোনা যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মুখে। এমনকি রুবেল দাস খুবই অনুগত তার।
আরও পড়ুন: দুর্ঘটনায় হারিয়েছিল স্বাভাবিক জীবনশক্তি! হারিয়েছিল কথা! ৭ বছর পর কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রিয়জন?
খুব সম্ভবত পরের বছরেই চার হাত এক হতে চলেছে এই জুটির। তবে সেটা ভট্টাচার্য নিজের বাড়ি ছেড়ে রুবেলের বাড়িতে এসে সংসার করবেন না বলেই জানিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত? তাহলে কি রুবেলের পরিবারের সাথে সমস্যা তৈরি হয়েছে শ্বেতার? আসলে অভিনেত্রী সেটা ভট্টাচার্যের বাবা-মা দুজনেই খুবই অসুস্থ। তাদের ছেড়ে আলাদা থাকা নিয়েই ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে এক্ষেত্রে পাশে পেয়েছেন ভালবাসার মানুষ রুবেলকে। শ্বেতা জানান বিয়ের পর কয়েকদিন তারা বারাসাত এবং দমদমে যাতায়াত করেই সংসার করবেন। তারপর দুই পরিবার মিলে একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকা শুরু করবেন।

