বছর শেষে অভিনেত্রীর জীবনে নেমে এলো বড় বি’পদ! ঘুরতে গিয়ে গু’রুতর অসুস্থ অভিনেত্রী!

বছর শেষে আবারো দুঃসংবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)। একের পর এক খারাপ খবর শোনা যাচ্ছে চলতি বছরে। বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) সাথে ঘটে যাওয়া বিভিন্ন দুঃসংবাদের (Bad News) খবর আমরা জানতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আর কোন খবরই চাপা থাকে না। বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের খবর তো কখনোই চাপা থাকে না। সম্প্রতি বছরের শেষে আবারও দুঃসংবাদ শোনা গেল। জনপ্রিয় অভিনেত্রীর জীবনে দুর্ঘটনা নেমে আসবে তা কেই বা জানতো।
বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি দেশে ফেরার সময় টুকু দেননি। অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে আমস্টারডামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী নিজেই তাঁর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায়তে সকলকে জানিয়েছেন। কিছুদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ঘুরতে যাওয়ার বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। হঠাৎ করেই হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট করায় তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন “আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলি পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল এবং আমি হাসপাতালে ছিলাম এত কঠিন সময় পার করেছি, এক ভয় পেয়েছি যে আমি বাড়ি ফিরতেও পারব না বলে মনে হচ্ছিল।”
অভিনেত্রী আরও বলেন “আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসা ফুরিয়ে যায় কিন্তু আমি ফিরে আসতে পারছি না। একটা বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বইয়ে ফিরি। এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এখনও দুর্বল। কিন্তু আমি আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব।”
আরও পড়ুনঃ তিলে তিলে তৈরি করা প্ল্যান গেল ভেস্তে! আনন্দীর জন্যই বিপদের মুখে লাহিড়ী বাড়ির মহিলারা
অভিনেত্রী হিন্দি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ। জনপ্রিয় ওই অভিনেত্রী হলেন সৃষ্টি রোডে। ইয়ে ইশক হায়ে, ছোটি বহু ২, পুনর বিবাহ, ইশকবাজ় সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বিগ বস সিজন ১২-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন তিনি।


