তিলে তিলে তৈরি করা প্ল্যান গেল ভেস্তে! আনন্দীর জন্যই বিপদের মুখে লাহিড়ী বাড়ির মহিলারাv

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল তিতির জোর করে আদিকে পিৎজা, ফুচকা ইত্যাদি খাওয়াচ্ছে। আদি খেতে না চাইলেও তিতির ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে জোর করে সবকিছু খাইয়ে দিচ্ছে। নন্দিনী এবং তিতির মিলে প্ল্যান করতে থাকে। কিভাবে আদিকে তিতিরের কাছে ধরে রাখা যায়। তিতির জানায় সে মধ্যেই সব প্ল্যান করে রেখেছি কিভাবে আদিকে নিজের কাছে ধরে রাখবে। এদিকে সুপায়ন সন্দেহ করছে টেস্টি টামির খোঁজ সে এই বাড়ি থেকেই পেয়ে যাবে। সেই মতো খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর রান্নাঘর থেকে বেরিয়ে একটি ডায়েরির মধ্যে সেটার লোগোর ছবি আঁকা দেখতে পায়।

anondi

আনন্দী আজকের পর্ব ২৮ ডিসেম্বর (Anondi Today Episode 28 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি তিতিরের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে দেখে আনন্দী ভাবতে থাকে কিভাবে এই প্ল্যান ভেস্তে দেওয়া যায়। সেই জন্যই আনন্দী আদি আর তিতিরের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে টেস্ট টামির সাথে যে লাহিড়ী বাড়ির কোন সম্পর্ক রয়েছে সেটা জানতে পেরে সুপায়ন নজর রাখে বাড়ির সকলের উপরে।

এদিকে সুপায়ন তো চৈতি আর অয়ন্তিকাকে সবটা বলে দেয়। কিভাবে বাড়ির ভিতরে আনন্দী সবাইকে নিয়ে ব্যবসা করছে। তারপর চৈতি বলে তার তো আগেই সন্দেহ হয়েছিল। তারপর সুপায়ন বলে দেয় দুজনকে বাড়ির বাকিদের উপর নজর রাখতে। সেই মতন দুজনে নজর রাখতে শুরু করে। কিন্তু আনন্দীরা তো এসবের কিছুই টের পায়নি।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! জন্মদিনের আগেই গুরুতর অসুস্থ সাহেব চ্যাটার্জী! শেষবারের মতো মা, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা!

তারপর আনন্দীদের চোখ ফাঁকি দিয়ে অয়ন্তিকা আর চৈতি মিলে সব ভিডিও করে রাখে। তারপর সেই ভিডিও পাঠায় সুপায়নকে।এবারে সুপায়নের হাতেও প্রমাণ চলে এসেছে। সুপায়ন তো অনেকদিন ধরেই ভাবছিল আনন্দীকে কিভাবে ফাঁসানো যায়। এবারে কি হবে সেটাই দেখার অপেক্ষা। আনন্দী এই ব্যবসা চালিয়ে যেতে পারে কি না সেটা দেখা যাক।

Back to top button