শৌর্য নয়, অন্য কারোর প্রেমে পড়েছে নীলু! নতুন প্রেমিকের কথা রাইকে জানাল সে!

জি বাংলার (Zee Bangla) আরেক জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। এই মুহূর্তে এই ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বের কারণে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। যে ধারাবাহিক একসময় টিআরপি তালিকাতে একদম ভালো ফলাফল করত না সেই ধারাবাহিক গত সপ্তাহ থেকে বেশ উন্নতি করছে। গত সপ্তাহে টিআরপি তালিকা পাঁচ নম্বরে উঠে এসেছে এই ধারাবাহিক। সুতরাং বুঝতেই পারছেন ধারাবাহিকে কতটা টান টান উত্তেজনা পর্ব চলছে।

ধারাবাহিকের বর্তমানে রাই এবং অনির্বাণের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। রাইয়ের অসুস্থতার কারণে আবারো রাই এবং অনির্বাণের মাঝে দূরত্ব বেড়েছে। কিভাবে অনির্বানের সন্দেহ বাতিক মন আবার রাইকে দূরে ঠেলে দিয়েছে তার থেকে। বিয়ের পরে রায়ের কঠিন অসুখ ধরা পড়ে। রিপোর্টে আসে রাই গর্ভবতী। যার ফলে আরো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় রাই অনির্বাণের মধ্যে। রাইকে অন্য ডাক্তারের কাছে চিকিৎসা না করিয়ে তাকে বের করে দেয় বাড়ি থেকে। কিন্তু রাই স্পষ্ট বুঝতে পারছিল তার শরীরে অন্য কিছু সমস্যা হচ্ছে। এরপর স্রোতের কলেজের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রাইয়ের টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সেই টিউমার অপারেশন না করলে এর বড় ক্ষতি হয়ে যেতে পারে বলে জানায় ডাক্তার।

Bengali serial

এরপরে আর একটু দেরি না করে স্রোতের কলেজের হাসপাতালে রাইয়ের চিকিৎসা করা হয়। এই বিপদের দিনে রাইয়ের ছোট বোন স্রোত, তার বউমনি এমনকি স্রোতের প্রফেসর সার্থক এবং তার বাবা প্রায় এর পাশে এসে দাঁড়ায়। পাশে থাকে শৌর্য। পুরো টিটমেন্টটা করা হয় স্রোতের কলেজের হাসপাতালে। শৌর্য এর কাছ থেকেই পড়ে অনির্বাণ রাইয়ের সম্পর্কে সমস্ত তা জানতে পারে। যথারীতি নিজের ভুল বুঝতে পেরে অনির্বাণ ছুটে আসে রাইয়ের কাছে। কিন্তু রাই আর এবার অনির্বাণকে ক্ষমা করেন না।

অনির্বাণকে ফিরিয়ে দেয় রাই

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কিভাবে অনির্বাণ রাইয়ের বাড়িতে এসে রাইয়ের কাছে ক্ষমা চায়। রাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বার বার অনুরোধ করতে থাকে। এমনকি রাইয়ের নামে নিজের বাড়ি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাই কোন কিছুতেই গলে না। সে তার সিদ্ধান্তে অনর, সে জানিয়ে দেয় অনির্বাণের এখন বিশ্রামের প্রয়োজন। অন্যদিকে রাইয়ের আরেক বোন নীলু নিজের কার্যসিদ্ধি করার জন্য রাইয়ের এই অসুস্থতার সময় কেই সুযোগ হিসেবে বেছে নেয়।

আরও পড়ুন: অনিকেতকে ঘরে না তোলার হুমকি দিল শ্যামলী! জমে গেলো আজকের পর্ব!

আগামী দিনের পর্বে দেখানো হবে কিভাবে নীলু রাইয়ের কাছে এসে শৌর্য এর সঙ্গে সমস্ত কিছু ঠিক করে দেওয়ার কথা বলতে থাকে। কিন্তু রাই নীলুকে বলে সে শৌর্যকে যেন ভুলে যায়। রাই নীলুর আবার নতুন করে বিয়ে দেবে। তখন নীলু রাইকে জানায় নীলু অন্য একজনের প্রেমে পড়েছে। রাই জানতে চাই ছেলেটি কে? সেটা যদিও ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে। সেটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় মিঠিঝোরা ধারাবাহিকে।

Back to top button