শুটিং শুটে অশরীরীর ছায়া! আনন্দী’র সেটে আত্মার উপস্থিতি! রোমহর্ষক অভিজ্ঞতা ঋত্বিক অন্বেষার!

মিষ্টি কথার পাচন ‘আনন্দী’ (Anandi) জি বাংলার এই ধারাবাহিক বাংলার দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। আনন্দী এবং আদিদেবের জুটি সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় এক জুটি। বর্তমানে এই সিরিয়ালে (serial) দেখা যাচ্ছে নেবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে গল্পের নায়ক অর্থাৎ আদিদেব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জিকে।
এই মুহূর্তে আনন্দী এবং তার পাঁচক মশাইয়ের দেওয়া এক সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। এই সাক্ষাৎকারে বাড়ির পূজো থেকে শুরু করে শুটিং সেটের নানান খুনসুটি নিয়ে অকপটে আলোচনা করতে দেখা গেল এই জুটিকে। সাক্ষাৎকারের প্রথমেই সদ্য হয়ে যাওয়া কথা জিজ্ঞাসা করাতেই দুজনেই বলে ওঠে, অনেক বছর পর এত মজা করে তারা সরস্বতী পুজো পালন করেছে।
এরপর শুটিং সেটিং আনান খুনসুটি নিয়ে কথা বলতে গেলে ‘আনন্দী’ বলে তাঁরা দুজনের একে অপরের খুব ভালো বন্ধু, সেই অর্থে তাঁদের মধ্যে খুঁনসুটি হয় না। বর্তমানে, গল্পে দেখা যাচ্ছে ঠাম্মির শরীরের ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে আদিদেব। আর সেই জন্যই মা দুর্গার কাছে প্রার্থনায় ব্যস্ত আনন্দী। এই কথা জিজ্ঞাসা করাতে অন্বেষা বলেন, শুধুমাত্র পাঁচ বছরের স্বপ্নে দেখার জন্য পুজো শুরু হয় তাঁর বাড়িতে।
আরও পড়ুনঃ লড়াইয়ের অবসান! জীবনে ইতি টানলেন গায়ক! চির বিদায় জানালেন বর্ষীয়ান সংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়!
অভিনেত্রী ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে আরও বললেন, তাঁর বাড়িতে রয়েছে সাড়ে ৪০০ বছরের বেশী পুরোনো গোপাল, এই পুজোর নিয়ম আলাদা। অন্বেষা আরও বলেন, তাঁর বাড়ির কেউই চায় না গোঁড়া মতে ভগবানে বিশ্বাসী হতে শুধু মনে ভক্তি থাকলেই হবে তার জন্য মন্ত্র জানার দরকার নেই। ঋত্বিককে ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করাতে বলে, “ভগবান আমায় যতটা বিশ্বাস করে, আমি ততটাই ভগবানকে বিশ্বাস করি”।
আর ভূতে বিশ্বাস করে কিনা জিজ্ঞাসা করাতে পাচক মশাই বলে, তিনি ভূতে বিশ্বাসী নয়। ‘এই পথ যদি না শেষ হয়’ এই ধারাবাহিক করার সময় শুটিং ফ্লোরেই ভূত আছে এমনটা শুনেছে তাঁরা। কিন্তু, তাঁরা কোনোদিন অনুভব করেনি। অবশেষে, প্রেমের সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে পরিকল্পনা জিজ্ঞাসা করাতে ঋত্বিক বলে কাজের চাপ আছে তাই কোনো পরিকল্পনাই করা হয়নি এই দিনটার জন্য।

