মহাকুম্ভে উপস্থিত অপরাজিতা আঢ্য, গঙ্গায় ভাসালেন প্রদীপ জানলেন প্রার্থনা!

চলছে মহাকুম্ভ মেলা। আগামী মহা শিবরাত্রি দিনে শেষ হবে এই পূর্ণ যাত্রা। আবার ১৪৪ বছর পর ভক্তরা এই কুম্ভ মেলার দর্শন পাবেন। তাই চলতি বছরেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা (Film Celebrity) একে একে ভিড় জমিয়েছেন এই পূর্ণ যাত্রায়। বলিউড (Bollywood), টলিউড (Tollywood) সব জায়গার সেলিব্রেটিদের দেখা গিয়েছে গঙ্গাস্নানে।

এবার মহাকুম্ভের মেলায় পৌঁছলেন অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না।’ বুধবার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট মহাকুম্ভ মেলা থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে তাঁর স্বামী ও কাছের মানুষদের সঙ্গে দেখা যায়। তাছাড়াও তাঁকে ‘হর হর মহাদেব’ ধ্বনি দিতেও শোনা যায়। শুধু তাই নয়, ‘হর হর মহাদেব’ ধ্বনি সঙ্গে তাঁকে নাচ করতেও দেখা যায় অভিনেত্রীকে।

সেখানকার মেলায় ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে। পাশাপাশি সঙ্গমের জলে তাঁকে প্রদীপ ভাসাতেও দেখা যায়। ছবি ও ভিডিয়োগুলি পোস্ট করে অপরাজিতা লেখেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না জীবন সম্পূর্ণ হয় না। এই যে মহা কুম্ভে আশা এখানে ঈশান জির শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবার। কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।’

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের নায়িকা!

ছবিতে অপরাজিতাকে একেবারে সাদামাটা পোশাকে নজর কাড়তে দেখা গেছে। তাঁর পরনে ছিল সাদা সুতোর কাজ করা হালকা ধূসর রঙের একটি কুর্তি ও পালাজো। মাথার চুল বেনী করা ছিল। নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। খুব সাধারণ ভাবেই ধরা দেন অভিনেত্রী।

২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের পুণ্যস্নান করতে দেখা গিয়েছে টলিপাড়ার অনেক তারকাকেই। গিয়েছিলেন রচনা ব্যানার্জি, সুদীপ্তা ব্যানার্জি, উত্তম কুমারের নাত বউ দেবলীনা কুমার, অদ্রিজা রায় সহ আরো অনেক অনেক তারকাকে।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

Back to top button