আহিরের পর্দাফাঁস! ঈশার মুখে ঝামা ঘষে অপরাধীকে শাস্তি দিলো পর্ণা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে (Neem Phooler Madhu) বর্তমানে চলছে টানটান উত্তেজনা। অভিজিৎ আর বুবাইয়ের কেস নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। আসছে একের পর এক বিরাট চমক। পর্ণার চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। পর্ণা যেভাবে নিজের বুদ্ধির প্রয়োগ করে একের পর এক অসাধ্য সাধন করছে তা দেখে অবাক বাংলার গৃহিণীরা। যদিও বর্তমানে বুবাইয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে পর্ণা যখন একেবারে দিশাহারা হয়ে পড়েছে তখনই জ্ঞান ফিরে এসেছে বুবাইয়ের। অভিজিতের কথা মনে পড়তেই বুবাই জানায় আহিরের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে সে। যদিও বুবাই যাতে শাস্তি দিতে না পারে তার জন্য নতুন পরিকল্পনা করে নেয় ঈশা। অয়ন আর মৌমিতাকে ১৫ লক্ষ টাকা দিয়ে ঈশা বলে বুবাইকে কোর্টে যাওয়ার থেকে আটকাতে হবে। এতগুলো টাকা দেখে রাজি হয়ে যায় অয়ন আর মৌমিতা।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৪ জুলাই (Neem Phooler Madhu Today Episode 24 July)
তবে পাঁকে-ই যে পঙ্কজ ফোটে সেটা আবার প্রমাণ করে দিয়েছে বুবাই। বাবা মাকে না বলে একা একাই কোর্টে চলে যায় সে। যথাসময়ে কোর্টে এসে উপস্থিত হয় বুবাই। কিন্তু বুবাইকে কোর্টে দেখে হতবাক হয়ে যায় আহির। সে বুঝতে পারে না সে এবার কিভাবে বাঁচবে। এরপরই কাঠগড়ায় উঠে আহিরের বিরুদ্ধে সাক্ষী দেয় বুবাই। সে বলে সে আহিরকে দেখেছে। আহিরের সঙ্গে একটি মেয়েও ছিল।
বুবাইয়ের কথা শুনেই ভয় পেয়ে যায় আহির। কিন্তু আহিরের উকিল বলেন আলোকপর্ণা বুবাইকে বুঝিয়ে কোর্টে নিয়ে এসেছে। এরপরই বিচারপতি ধানসিঁড়িকে জিজ্ঞাসা করেন তার কাছে আর কোন প্রমাণ আছে কিনা? উত্তরে না সূচক ইঙ্গিতে মাথা নাড়ায় ধানু। কিন্তু তখনই চলে আসেন সিবিআই দফতরের নার্স। তিনি জানান সেদিন আহির মদ্যপ অবস্থায় ছিল। আহিরের ড্র্যাগ রিপোর্টেও তাই এসেছে। কিন্তু আহিরের রিপোর্টের কথা জানতে পেরে সেটা পুড়িয়ে দেন ওসি সাহেব। এরপর একটি পেন ড্রাইভ বিচারপতিকে দিয়ে দেন নার্স।
আরও পড়ুন: ফের ফেঁসে গেল নীলু! নেশার ঘোরে নিজের ক’বর নিজেই খুঁড়লো সে!
আহিরের বিরুদ্ধে সাক্ষী দিলেন পুলিশকর্মীরা
ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট হয়ে যায় সবটা। এরপরই কোর্টে চলে আসেন পুলিশকর্মীরা। সেইদিন যে যে পুলিশ কর্মরত ছিলেন তারা প্রত্যেকের কোর্টে এসে সাক্ষী দেন আহিরের বিরুদ্ধে। আকাশ বাবু বুঝে যান এবার আর তার ছেলেকে বাঁচানো সম্ভব নয়। এরপরই রায় শোনান মহামান্য বিচারপতি। তাহলে কি এবার শেষমেশ শাস্তি পাবে আহির? এবার কি করবে ঈশা? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

