বিয়ের পর বদলেছে সম্পর্কের সমীকরণ! মা-বাবার থেকে আলাদা হলেন ‘উচ্ছেবাবু’! জন্মদিনে আদৃতের বাড়ি এলেন কারা?

বিয়ের পর প্রথম জন্মদিন। শনিবার একত্রিশে পাড়ি দিলেন উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। জন্মদিনের সকালে মিঠাই-এর ) সেট ভারতলক্ষ্মী স্টুডিয়োতে পৌঁছেছিলেন আদৃত। দিনভর ভক্তদের সঙ্গেই কাটালেন অভিনেতা। এদিন বাধ ভাঙা ভিড় ছিল স্টুডিয়োপাড়ায়। সকাল সকাল নতুন বরকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন কৌশাম্বী। বৌভাতের সকালের ভাত কাপড়ের অনুষ্ঠানের অদেখা ছবি ভাগ করে আদৃত-প্রিয়া লেখেন, ‘শুভ জন্মদিন আমার সোলমেট ও প্রিয় বন্ধুকে। মনে রেখো, সেরাটা আসা এখনও বাকি।’
ভারতলক্ষ্মী স্টুডিয়োতে আসা ছাড়া কীভাবে জন্মদিন কাটালেন ‘বাংলার ক্রাশ’? জন্মদিনের আগের রাত থেকেই চলছিল উদ্যাপন। একটি ব্যান্ড আর স্কুলের পুরোনো বন্ধুরা এসেছিল এদিন। কেক কাটা পর্ব শেষ করে বন্ধুদের সঙ্গে জমিয়ে সেলফি তুললেন অভিনেতা। কাটেন। ছিল আদৃতের মা-বাবা ও কৌশাম্বির বাবা। জন্মদিনের দিনও জমে উঠেছিল সেলিব্রেশন।
বরাবরই নিজেকে সবরকম প্রচার থেকে দূরে রাখেন আদৃত। মিঠাই-এর আকাশছোঁয়া সাফল্যের পর নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা। আপাতত মুক্তির অপেক্ষায় আদৃতের পরবর্তী ছবি ‘পাগল প্রেমী’। ইদানীং ইনস্টাগ্রাম খুলেছেন অভিনেতা। যদিও সেখানে পোস্টের সংখ্যা সামান্য। সাম্প্রতিক ইন্টারভিউতে বেশ কয়েকবার বিবাহ পরবর্তী জীবন নিয়ে কথা বলেছেন অভিনেতা।
আদৃত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, বিয়ের আগে বেশ কয়েকবছর বাবা-মায়ের থেকে দূরে থাকতেন তিনি। বাবারই অন্য এক ফ্ল্যাটে থাকতেন অভিনেতা। তবে বিয়ের পর ফিরে এসেছেন পরিবারের কাছে। এখন আদৃত, কৌশাম্বী ও আদৃতের মা-বাবা সবাই একসঙ্গে থাকছেন।
আরও পড়ুন: মেহেন্দিকে জব্দ করার মোক্ষম উপায় বের করল উৎসব! দেবুর বুদ্ধিতে সব আনন্দ নষ্ট করে দিলো দিব্যা সেন!
জন্মদিনে নতুন বৌ কী উপহার দিল? স্পষ্ট না জানালেও, আদৃত জানান নিজের হাতে রান্নার পরিকল্পনা করেছেন কৌশাম্বী। নতুন বউয়ের হাতের রান্নার ভূয়সী প্রশংসা করেন তিনি। এই কদিন বিয়ে-হানিমুন এসবের চাপে নতুন বউয়ের হাতে রান্না খাওয়ার সুযোগ অভিনেতা। জন্মদিনের রাতে তাই বরমশাইয়ে তার প্ৰিয় ডিশ করে খাইয়েছেন কৌশাম্বী

