মেহেন্দিকে জব্দ করার মোক্ষম উপায় বের করল উৎসব! দেবুর বুদ্ধিতে সব আনন্দ নষ্ট করে দিলো দিব্যা সেন!

যারা প্রকৃত মানুষ তারা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে কের নায়িকার জগদ্ধাত্রীর বোন মেহেন্দি। মধুর হয়ে উঠেছে দিদি বোনের সম্পর্ক। ফলে আরও জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রীতে (Jagaddhatri) ঠিক সেই কাজটাই করেছে ধারাবাহিবেশি মনোগ্রাহী হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, উৎসবকে স্বয়ং মৃত্যুর হাত থেকে রক্ষা করে জগদ্ধাত্রী। এর আগের বারেও উৎসবকে বাঁচিয়েছিল সে, কিন্তু মেহেন্দি সেই কথা বিশ্বাস করেনি। এইবার সবটা নিজের সামনে দেখে আর অবিশ্বাস করতে পারল না মেহেন্দি। নিজের দিদির কাছে চির কৃতজ্ঞ হয়ে রইল সে। সে কখনোই জগদ্ধাত্রীকে নিজের দিদি হিসেবে মেনে নেয়নি কিন্তু এই ঘটনার পর প্রথম জগদ্ধাত্রীকে মন থেকে দিদি সম্বোধন করলো মেহেন্দি।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২৭ মে (Jagaddhatri Today Episode 27 may)
মেহেন্দিকে ফোন করে উৎসব
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনেকদিন পর বেশ আনন্দ করছে পরিবারের কিছু সদস্য। সমরেশ কৌশিকী, জগদ্ধাত্রী স্বয়ম্ভু সবার মুখে হাসি আর প্রশান্তির ছাপ। সবাইকে দেখে উৎসবের কথা মনে পড়ে যায় মেহেন্দির। তার মনে হয় যদি উৎসব এখানে থাকতো তাহলে হয়তো সেও অনেক আনন্দ করতে পারতো। তবে স্বয়ম্ভু যেভাবে এই এত রাতে জগদ্ধাত্রীর জন্য আলু কাবলি চুরমুর জোগাড় করে এনে তাকে খাইয়ে দিচ্ছে সেটা দেখেই খুশি হয়ে যায় মেহেন্দি।
মেহেন্দি ঠিক কি ভাবছে সেটা খুব ভালো করেই বুঝতে পারে জগদ্ধাত্রী। একটু বাদেই মেহেন্দির কাছে ফোন আসে উৎসবের। উৎসব মেহেন্দিকে ৩০ মিনিট সময় দেয় আর তার মধ্যে বাড়িতে ফিরতে বলে। সে বলে মেহেন্দি তার অনুমতি ছাড়া এভাবে বেরিয়ে গিয়ে ঠিক করেনি। মেহেন্দি উৎসবকে বলে, সে তাদের বাড়ির চাকর নয় তার কিছু নিজস্বতা রয়েছে, তাই সে যখন খুশি বেরোতে পারে। এই বলে ফোন রেখে দেয় মেহেন্দি। এসব শুনে ভীষণ রাগ হয় উৎসবের।
আরও পড়ুন: নকল টাকা দিয়ে পুঁটিকে উদ্ধার করলো পর্ণা! টাকা হাতে পেতেই পাল্টি খেলো ইশা! বিপাকে অয়ন মৌমিতা!
দেবুর বুদ্ধিতে দিব্যাকে সব জানিয়ে দেয় উৎসব
উৎসবের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মেহেন্দি না ফেরায় আরো বেশি করে রেগে যায় উৎসব। দেবু উৎসবকে বোঝায়, কিছুদিন পরে এই মেহেন্দি বোঝা হয়ে যাবে। তাই বোঝা বয়ে বেড়ানোর চাইতে ঝেড়ে ফেলা ভালো। দেবুর কথা কিছুই বুঝতে পারে না উৎসব। দেবু বলে, এখনই দিব্যা সেনকে ফোন করে সবটা জানাতে। তারপর ওই সব ব্যবস্থা করবে। দেবুর কথা মতন উৎসব তাই করে

